চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমের ফাঁদ থেকে আর্থিক প্রতারণা, শক্তিশালী ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:50 অপরাহ্ন 16, আগস্ট 2026
in তথ্যপ্রযুক্তি
A A
হোয়াটসঅ্যাপের লোগো ডিজিটাল 3D আইকন, সবুজ ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতারণামূলক বার্তা শনাক্ত করে ব্যবহারকারীদের সতর্ক করতে নতুন ফিচার আনছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ‘স্ক্যাম অ্যালার্ট’ নামের এই ফিচারটি অন-ডিভাইস মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে সন্দেহজনক বার্তা ও যোগাযোগের ধরন শনাক্ত করবে।

মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, নতুন টুলটি ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথনের গোপনীয়তা বজায় রেখেই কাজ করবে। বর্তমানে সীমিত পরিসরে ফিচারটি পরীক্ষা করা হচ্ছে। এটি ব্যবহার করা হবে ঐচ্ছিকভাবে।

যেসব ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে ‘স্ক্যাম অ্যালার্ট’ ব্যবহার করতে চান, তাদের হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে ফিচারটি চালু করতে হবে। এটি সক্রিয় করার পর প্রয়োজনীয় এআই মডেলটি ব্যবহারকারীর ডিভাইসে ডাউনলোড হবে এবং ব্যাকগ্রাউন্ডে কাজ করবে।

ফিচারটি অপরিচিত প্রেরকদের কাছ থেকে আসা টেক্সট বার্তায় প্রতারণার সম্ভাব্য বিভিন্ন ধরন বা প্যাটার্ন খুঁজবে। এর মধ্যে ব্যক্তিগত তথ্য চাওয়া, জরুরি পরিস্থিতির অনুভূতি তৈরি করা কিংবা আর্থিক সহায়তা চাওয়ার আগে ব্যবহারকারীর সঙ্গে বিশ্বাসের সম্পর্ক তৈরির মতো আচরণ রয়েছে।

মেটা জানিয়েছে, ‘স্ক্যাম অ্যালার্ট’ প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে প্রতারণার ধরনও শনাক্ত করতে পারবে। ‘রোমান্স-বেইটিং’ নামে পরিচিত এ ধরনের প্রতারণায় সাধারণত প্রতারকরা ভুক্তভোগীর সঙ্গে ভুয়া আবেগঘন সম্পর্ক তৈরি করে। পরে তারা অর্থ বা আর্থিক সহায়তা চায়।

কোনো বার্তায় সম্ভাব্য প্রতারণার ইঙ্গিত শনাক্ত হলে হোয়াটসঅ্যাপ বার্তা গ্রহণকারীর কাছে একটি সতর্কবার্তার ব্যানার দেখাবে। এই সতর্কবার্তাটি শুধু সংশ্লিষ্ট বার্তা গ্রহণকারীই দেখতে পাবেন।

এরপর ব্যবহারকারী চাইলে ওই প্রেরককে ব্লক করতে পারবেন। একই সঙ্গে কথোপকথনটি রিপোর্ট করা, সতর্কবার্তা উপেক্ষা করা অথবা প্রেরককে বিশ্বস্ত হিসেবে চিহ্নিত করার সুযোগও থাকবে।

মেটার দাবি, ডিভাইসের মধ্যেই এআই মডেল ব্যবহার করে বিশ্লেষণের কাজ সম্পন্ন হওয়ায় ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথনের গোপনীয়তা বজায় রেখেই প্রতারণা শনাক্ত করা সম্ভব হবে।

Tags: মেটা
Previous Post

ভারতের খেলতে আসা নিয়ে সবশেষ যা জানালেন তামিম

Next Post

‘অভিনয় করে ফ্ল্যাট-গাড়ি-বাড়ি করেছি’

Next Post
প্রফুল্ল ব্যক্তির ছবি, আকাশ ও পাহাড়ের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

'অভিনয় করে ফ্ল্যাট-গাড়ি-বাড়ি করেছি'

তামিমের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই জয় শুধু জয় নয়, বিশ্বের জন্যও বার্তা: তামিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT