চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন পর্যন্ত বাংলাদেশের জন্য এটাই সবচেয়ে বড় জয়: শান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:44 অপরাহ্ন 16, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে ৯ উইকেটে জয় তুলেছে বাংলাদেশ। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ঐতিহাসিক অর্জন। অস্ট্রেলিয়ার মাটিতে পাওয়া প্রথম জয়কে এপর্যন্ত যেকোনো ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম্যাচ শেষে ব্রডকাস্টারকে সাক্ষাৎকারে শান্ত বলেছেন, ‘খুব খুশি, নিজের জন্য এবং ছেলেরা যেভাবে খেলেছে তার জন্য আমি গর্বিত। আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি।’

শান্তর চোখে এই জয় বাংলাদেশের বড় অর্জন। বলেছেন, ‘যেকোনো ফরম্যাটে এখন পর্যন্ত বাংলাদেশের জন্য এটাই সবচেয়ে বড় জয়। সামনে এগিয়ে আমরা ভবিষ্যতে বিশেষ কিছু করতে চাই। আমাদের কাছে সেই প্রমাণ আছে। কিন্তু আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’

ভবিষ্যতের সাফল্যের জন্য ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলার উপর জোর দিয়েছেন শান্ত। বিশেষ করে পাঁচদিন ধরে একই মানের ক্রিকেট খেলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন অধিনায়ক।

‘আমাদের পাঁচদিন ভালো খেলতে হবে (ম্যাকাই টেস্টে)। ক্রিকেট, এবং আমি একই কথা বলব। যদি আমরা সেশন ধরে ধরে খেলি, যদি লোয়ার অর্ডার অবদান রাখতে থাকে, সেটাই হল মূল বিষয়গুলো।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়কে শুধু একটি ম্যাচের সাফল্য হিসেবে দেখছেন না শান্ত। এই পারফরম্যান্সকে সামনে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস হিসেবে কাজে লাগাতে চান তিনি।

ডারউইনে দাপট দেখিয়েছে পেসাররা। প্রথম ইনিংসে ১০ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে পেসাররা নিয়েছেন ৪ উইকেট। বোলারদের দারুণ পারফর্ম নিয়ে অধিনায়ক বললেন, ‘টেস্ট ফরম্যাটে বাংলাদেশের জন্য এটাই সবচেয়ে বড় পরিবর্তন। আগে, পাঁচ বছর আগে, পেসাররা টেস্ট খেলতে চাইত না। কিন্তু আমরা অনেক টেস্ট ক্রিকেট খেলছি এবং তারা টেস্ট ফরম্যাটকে গুরুত্ব দিচ্ছে। তারা খেলতে চায়, পারফর্ম করতে চায়, বিশ্বমানের হতে চায়। এটাই এখন তাদের মানসিকতা।’

অধিনায়ক প্রশংসা করেছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা তানজিদ তামিমেরও। বলেছেন, ‘সে সাদা বলের খেলায় আক্রমণাত্মক, কিন্তু এই টেস্টে সে শান্ত ছিল এবং বল অনুযায়ী বুঝে শট ​খেলেছে। একজন টপঅর্ডার ব্যাটার হিসেবে আমরা চাই সে যেন প্রভাব ফেলে এবং তা করেছে।’

Tags: অস্ট্রেলিয়াইবাদতডারউইন টেস্টতানজিদতাসকিনবাংলাদেশবাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টমিরাজলিড স্পোর্টসশান্তহাসান
Previous Post

বেসরকারি খাতে জ্বালানি আমদানি: অর্থনীতির জন্য আশীর্বাদ নাকি নতুন চ্যালেঞ্জ

Next Post

দুই দেশের সম্পর্কে ‘অনুকূল পরিবেশ’ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

Next Post
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মুখ্য আলোচক।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই দেশের সম্পর্কে ‘অনুকূল পরিবেশ’ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

বাংলাদেশি ব্যান্ড লিডিয়ানের সদস্যরা স্টুডিওতে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে লিডিয়ানের মৌলিক গান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT