দখল ও দূষণে হারিয়ে যাচ্ছে পটুয়াখালীর আগুনমুখা নদীর মোহনায় গড়ে ওঠা সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র ‘মিনি কুয়াকাটা’। নদীভাঙন রোধে নির্মাণাধীন কংক্রিট ব্লকের ওপর গড়ে উঠছে অবৈধ দোকানপাট। এতে একদিকে যেমন ঝুঁকির মুখে পড়ছে বেড়িবাঁধের টেকসই সুরক্ষা ব্যবস্থা, অন্যদিকে নষ্ট হচ্ছে মোহনার নান্দনিক পরিবেশ।








