‘বাজারদরের চেয়ে অর্ধেক দামে ঘরে বসেই চাঁদপুরের তাজা ইলিশ’, এমন লোভনীয় অফারের বিজ্ঞাপনে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেইসবুকের শত শত পেইজে ইলিশ মাছ দেওয়ার নামে ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে চলছে অভিনব প্রতারণা। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন আইনগত নিয়ন্ত্রণ না থাকায় এমন অপরাধ দিন দিন বাড়ছে। পেজের রিভিউ দেখা ছাড়াও, ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে পণ্য কেনার পরামর্শ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা।








