চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:25 পূর্বাহ্ন 16, আগস্ট 2026
in কিশোরগঞ্জ, জনপদ
A A
প্রধানমন্ত্রী কাগজের আইডি কার্ড দেখাচ্ছেন, পেছনে সবুজ ব্যাকড্রপ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পরীক্ষামূলক কার্যক্রমের পর আজ রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জে জাতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৪টায় কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ, ভাতা ও অনুদান প্রদান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচিটির জাতীয় পর্যায়ের যাত্রা শুরু হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, অনুষ্ঠানে ৯৪ জনের হাতে ফ্যামিলি কার্ড, ভাতা, অনুদান ও পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ১৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এছাড়া ১৫ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিকে সম্মানী ভাতা দেওয়া হবে।

অনুষ্ঠানে জটিল রোগে আক্রান্ত ১০ জন, ১৭ জন প্রতিবন্ধী, পাঁচজন দুস্থ ব্যক্তি এবং ১০ জন মেধাবী শিক্ষার্থীকে অনুদান দেওয়া হবে। পাশাপাশি সফল ১৩ জন মৎস্য চাষিকে পদক এবং আরও ১০ জন মৎস্য চাষিকে বিনামূল্যে মাছের পোনা দেওয়া হবে।

লতিবাবাদ ইউনিয়নের ৪৫৭ জন নতুন নারী উপকারভোগীর কাছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে ফ্যামিলি কার্ডের অর্থ পাঠানো হবে। এর মধ্য দিয়ে অতিদরিদ্র, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত পরিবারের জন্য মাসে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তার কর্মসূচি জাতীয় পর্যায়ে সম্প্রসারণের প্রক্রিয়া শুরু হচ্ছে।

উদ্বোধনের পর অক্টোবরের শেষ নাগাদ পর্যায়ক্রমে দেশের সব উপজেলা ও ইউনিয়নে তথ্য সংগ্রহ ও কর্মসূচির কার্যক্রম শুরু হবে। পরে ধাপে ধাপে সারাদেশে ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কিশোরগঞ্জে এটিই তার প্রথম সফর বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। সফরে ফ্যামিলি কার্ড উদ্বোধনের পাশাপাশি জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন ঘোষণা, মাছের পোনা অবমুক্ত ও বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সমাজসেবা অধিদপ্তর সূত্র জানায়, গত ১০ মার্চ শুরু হওয়া পাইলট কর্মসূচিতে আট বিভাগের ৪২ জেলার ৫৫টি ইউনিটে ১ লাখ ৯ হাজার ৬৭৯ পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ৭৬ হাজার ৯১৫ পরিবারকে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য যোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে।

Tags: কিশোরগঞ্জপ্রধানমন্ত্রী তারেক রহমানফ্যামিলি কার্ড
Previous Post

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

Next Post

আরব আমিরাতে বিগ টিকিটে ১ লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি প্রবাসী

Next Post
বাংলাদেশি প্রবাসী আরব আমিরাতে বিগ টিকিটে ১ লাখ দিরহাম জিতেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আরব আমিরাতে বিগ টিকিটে ১ লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি প্রবাসী

বিবাদরত শিক্ষার্থীরা রাস্তায় সংঘর্ষে জড়িয়ে পড়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে র‍্যাগিং: ববি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ২০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT