চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশে ‘গোপন অর্থ-সম্পত্তি’ বিষয়ে ভারতের বিশেষ সুযোগ ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:58 অপরাহ্ন 15, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিশ্বের বিভিন্ন শহরে অর্থ-সম্পত্তি ও আন্তর্জাতিক ব্যবসার ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিদেশে থাকা গোপন সম্পত্তি ও অর্থের তথ্য প্রকাশের জন্য ছোট করদাতাদের বিশেষ সুযোগ দিচ্ছে ভারত সরকার। আগামী রোববার (১৬ আগস্ট) থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ নেওয়া যাবে। নির্দিষ্ট শর্তে গোপন রাখা বিদেশি সম্পদ বা অর্থ ঘোষণা করলে করদাতারা জরিমানা ও আইনি পদক্ষেপ থেকে ছাড় পাবেন।

আনন্দবাজার পত্রিকা শনিবার (১৫ আগস্ট) এ তথ্য জানিয়েছে।

বাজেটেই এ ধরনের একটি বিশেষ প্রকল্পের ঘোষণা দিয়েছিল ভারত সরকার। এর ধারাবাহিকতায় সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) ‘ফরেন অ্যাসেটস অব স্মল ট্যাক্সপেয়ারস, ডিসক্লোজার স্কিম রুলস, ২০২৬’ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

বর্তমান আইন অনুযায়ী বিদেশে থাকা গোপন সম্পত্তি বা অর্থের তথ্য প্রকাশ না করলে করদাতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে তুলনামূলকভাবে ছোট করদাতাদের আইনি জটিলতা এড়িয়ে বিদেশে থাকা এসব সম্পদ বা অর্থ প্রকাশের সুযোগ দিতেই নতুন এই ব্যবস্থা চালু করা হচ্ছে।

নতুন এই প্রকল্প মূলত দুই ধরনের বিদেশি সম্পদ বা আয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রথমত, ভারতের বাইরে থাকা সর্বোচ্চ ১ কোটি টাকা মূল্যের বিদেশি আয় বা সম্পদের ক্ষেত্রে এই সুযোগ নেওয়া যাবে।

দ্বিতীয়ত, ভারতের বাইরে থাকা সর্বোচ্চ ৫ কোটি টাকা মূল্যের এমন সম্পদের ক্ষেত্রে প্রকল্পটি প্রযোজ্য হবে, যা কোনো করদাতা অনাবাসী থাকাকালে অর্জন করেছিলেন। পরবর্তী সময়ে ভারতের নাগরিক হওয়ার পর ওই সম্পদ বা অর্থ কর কর্তৃপক্ষের কাছে উল্লেখ করা হয়নি, এমন ক্ষেত্রেও এই সুবিধা পাওয়া যাবে।

প্রথম ধরনের সম্পদের ক্ষেত্রে আইনি পদক্ষেপ বা বিচারপ্রক্রিয়া থেকে অব্যাহতি পেতে করদাতাকে বিদেশি সম্পদের ন্যায্য বাজারমূল্য বা গোপন করা আয়ের ওপর ৩০ শতাংশ হারে কর দিতে হবে।

এর পাশাপাশি জরিমানার পরিবর্তে অতিরিক্ত আয়কর হিসেবেও আরও ৩০ শতাংশ অর্থ দিতে হবে। অর্থাৎ সংশ্লিষ্ট সম্পদ বা আয়ের ক্ষেত্রে মোট ৬০ শতাংশ অর্থ পরিশোধ করতে হবে।

দ্বিতীয় ধরনের সম্পদের ক্ষেত্রে সুবিধাটি তুলনামূলকভাবে সহজ। কোনো ব্যক্তি অনাবাসী থাকা অবস্থায় বিদেশে সর্বোচ্চ ৫ কোটি টাকা মূল্যের সম্পদ অর্জন করে থাকলে এবং পরে ভারতের নাগরিক হওয়ার পর সেটি ঘোষণা না করে থাকেন, তাহলে ১ লাখ টাকা ফি দিয়ে ওই সম্পদ ঘোষণা করা যাবে।

এ ক্ষেত্রে জরিমানা এবং আইনি পদক্ষেপ, উভয় ধরনের ব্যবস্থা থেকে অব্যাহতি পাওয়ার সুযোগ থাকবে।

ভারতের আয়কর বিভাগ জানিয়েছে, ‘ফরেন অ্যাসেটস অব স্মল ট্যাক্সপেয়ারস, ডিসক্লোজার স্কিম’-এর আওতায় বিদেশে থাকা অর্থ ও সম্পদের সঠিক তথ্য প্রকাশ করলে ‘ব্ল্যাক মানি অ্যাক্ট, ২০১৫’-এর অধীনে অতিরিক্ত কর, জরিমানা বা আইনি পদক্ষেপ থেকে অব্যাহতি পাওয়া যাবে।

এ ছাড়া এই প্রকল্পের আওতায় ঘোষিত আয় বা বিনিয়োগের অর্থ ‘ইনকাম ট্যাক্স অ্যাক্ট’ বা ‘ব্ল্যাক মানি অ্যাক্ট’-এর অধীনে করদাতার মোট আয়ের সঙ্গে যুক্ত করা হবে না।

রোববার থেকে শুরু হওয়া এই বিশেষ সুযোগ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য করদাতারা বিদেশে থাকা আগে ঘোষণা না করা অর্থ ও সম্পদের তথ্য প্রকাশ করে আইনি জটিলতা থেকে বেরিয়ে আসার সুযোগ পাবেন।

Tags: করদাতা
Previous Post

গ্যাস-বিদ্যুতের বিল পরিশোধে বিশেষ সুযোগ চায় বিকেএমইএ

Next Post

মেসির ছেলে সিরোর গোলে চ্যাম্পিয়ন মিয়ামি

Next Post
খুশি বালক চ্যাম্পিয়ন মিয়ামি ট্রফি জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির ছেলে সিরোর গোলে চ্যাম্পিয়ন মিয়ামি

সামিলিতো ইসলামি ব্যাংকের লোগো, ব্যাংকের নাম ও শ্লোগান. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ ইসলামী ব্যাংকের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের প্রশাসকেরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT