চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাস-বিদ্যুতের বিল পরিশোধে বিশেষ সুযোগ চায় বিকেএমইএ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:37 অপরাহ্ন 15, আগস্ট 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A
শ্রমিকরা গ্যাস ও বিদ্যুতের বিলের জন্য প্রস্তুত হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাস ও বিদ্যুতের সংকটে ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোর জুলাই ও আগস্ট মাসের গ্যাস ও বিদ্যুৎ বিল ১২ মাসে কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

বার্তাসংস্থা বাসস জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সহযোগিতা চেয়েছে সংগঠনটি। গত ৯ আগস্ট মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়।

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, জুলাই ও আগস্ট মাসে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের নিটওয়্যার শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাভাবিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় অনেক কারখানাই উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারেনি।

চিঠিতে আরো বলা হয়, উৎপাদন সচল রাখতে অনেক শিল্পপ্রতিষ্ঠানকে ডিজেল, এলপিজি ও অন্যান্য বিকল্প জ্বালানি ব্যবহার করতে হয়েছে। এতে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় শিল্পপ্রতিষ্ঠানগুলো অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়েছে।

বিকেএমইএর মতে, বর্তমান পরিস্থিতিতে অধিকাংশ কারখানার পক্ষে জুলাই ও আগস্ট মাসের গ্যাস ও বিদ্যুৎ বিল এককালীন পরিশোধ করা কঠিন হবে। এ কারণে বিল পরিশোধে ১২ মাসের কিস্তি সুবিধা দেওয়া হলে শিল্পপ্রতিষ্ঠানগুলো উৎপাদন কার্যক্রম সচল রাখতে সক্ষম হবে।

সংগঠনটি আশা প্রকাশ করে বলেছে, সরকারের সহযোগিতা অব্যাহত থাকলে রপ্তানিমুখী শিল্প খাতের উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হবে এবং জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধির ধারাবাহিকতাও বজায় থাকবে।

Tags: কিস্তিপরিশোধবিকেএমইএ
Previous Post

বিদ্যুৎ উৎপাদনে সুখবর

Next Post

বিদেশে ‘গোপন অর্থ-সম্পত্তি’ বিষয়ে ভারতের বিশেষ সুযোগ ঘোষণা

Next Post
বিশ্বের বিভিন্ন শহরে অর্থ-সম্পত্তি ও আন্তর্জাতিক ব্যবসার ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশে 'গোপন অর্থ-সম্পত্তি' বিষয়ে ভারতের বিশেষ সুযোগ ঘোষণা

খুশি বালক চ্যাম্পিয়ন মিয়ামি ট্রফি জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির ছেলে সিরোর গোলে চ্যাম্পিয়ন মিয়ামি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT