চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লোগো-প্যাড সবই নকল, প্রতারকদের টার্গেট কারা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:57 অপরাহ্ন 15, আগস্ট 2026
in - সেমি লিড, অপরাধ
A A
নকল লোগো ও প্যাডের ছবি, প্রতারকদের টার্গেট বিষয়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামিক ফাউন্ডেশনের নাম, লোগো, প্যাড ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের অর্থ সহায়তা দেওয়ার নামে প্রতারণার ঘটনায় বিশেষ সতর্কবার্তা দিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে চাকরিপ্রার্থী, ইমাম-মুয়াজ্জিন এবং মসজিদ কমিটির সদস্যসহ সাধারণ মানুষকে কোনো তথ্য যাচাই না করে এসব বিজ্ঞপ্তি বা প্রস্তাবে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আজ শনিবার (১৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নামে কথিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদন ফি, রেজিস্ট্রেশন ফি, জামানত কিংবা অন্যান্য নামে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া যাচ্ছে। একইভাবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি বা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্থ সহায়তা, সম্মানী, অনুদান কিংবা বিশেষ সুবিধা দেওয়ার কথা বলে ব্যক্তিগত মোবাইল নম্বর, ব্যাংক হিসাব, বিকাশ, নগদসহ বিভিন্ন মাধ্যমে অর্থ লেনদেনের জন্য প্রলুব্ধ করা হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রতিষ্ঠানের অনুমোদিত নিয়োগ বিজ্ঞপ্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ নোটিশ নির্ধারিত সরকারি ও প্রাতিষ্ঠানিক মাধ্যমে প্রকাশ করা হয়। কোনো ব্যক্তি বা চক্রের ব্যক্তিগত মোবাইল নম্বর, ব্যাংক হিসাব, বিকাশ, নগদ কিংবা অন্য কোনো ব্যক্তিগত আর্থিক মাধ্যমে অর্থ প্রদান করে ইসলামিক ফাউন্ডেশনের চাকরি, সম্মানী, অনুদান বা আর্থিক সহায়তা পাওয়ার কোনো সুযোগ নেই।

প্রতিষ্ঠানটি আরও জানায়, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিশেষ করে দেশের সাধারণ আলেম-ওলামা, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মসজিদ কমিটির সদস্য এবং চাকরিপ্রত্যাশীদের বিভ্রান্ত ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা করা হচ্ছে। প্রতারকচক্র অনেক সময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, ছবি, স্বাক্ষর কিংবা প্রতিষ্ঠানের মনোগ্রাম ব্যবহার করে নিজেদের পরিচয়কে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করছে। কোনো কোনো ক্ষেত্রে ভুয়া চিঠি, নিয়োগপত্র, আবেদন ফরম ও অর্থ সহায়তার তালিকাও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশন এ ধরনের কর্মকাণ্ডকে সম্পূর্ণ বেআইনি, প্রতারণামূলক এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হিসেবে বিবেচনা করছে।

নিয়োগের ক্ষেত্রে সতর্কতা

ইসলামিক ফাউন্ডেশনে নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সংশ্লিষ্ট প্রার্থীকে বিজ্ঞপ্তির স্মারক নম্বর, তারিখ, পদের নাম, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য যাচাই করার জন্য অনুরোধ করা হয়েছে।

কোনো ব্যক্তি ফোন করে, সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করে কিংবা মেসেজ পাঠিয়ে চাকরি দেওয়ার নিশ্চয়তা দিয়ে অর্থ দাবি করলে তাতে সাড়া না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। চাকরি পাইয়ে দেওয়ার নামে কাউকে টাকা না দেওয়ারও আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের সতর্কতা

দেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং মসজিদ কমিটির সদস্যদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, কোনো ব্যক্তি যদি ফোন, মেসেজ বা সরাসরি যোগাযোগ করে সরকারি সম্মানী, অনুদান, অর্থ সহায়তা, তালিকাভুক্তি কিংবা অন্য কোনো সুবিধা দেওয়ার কথা বলে আগাম অর্থ, রেজিস্ট্রেশন ফি বা ব্যক্তিগত আর্থিক লেনদেনের প্রস্তাব দেয়, তাহলে তাৎক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান করতে হবে এবং বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে।

বিশেষ করে কোনো অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে পরিচালিত অনলাইন গ্রুপে জাতীয় পরিচয়পত্রের তথ্য, ব্যাংক হিসাবের তথ্য, মোবাইল ব্যাংকিংয়ের PIN, OTP, পাসওয়ার্ড কিংবা অন্যান্য গোপনীয় তথ্য প্রদান না করার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।

প্রতারকচক্রের বিরুদ্ধে ব্যবস্থা

ইসলামিক ফাউন্ডেশনের নাম ও পরিচয় ব্যবহার করে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনাকারী ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতারণার শিকার ব্যক্তি বা এ ধরনের কোনো বিজ্ঞপ্তি, পোস্ট, ফোন নম্বর, চিঠি, নিয়োগপত্র কিংবা অর্থ লেনদেনের প্রস্তাব পেলে সংশ্লিষ্ট তথ্য, স্ক্রিনশট, ফোন নম্বর, লেনদেনের তথ্য ও অন্যান্য প্রমাণ সংরক্ষণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্যও অনুরোধ করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন দেশের সর্বস্তরের আলেম-ওলামা, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মসজিদ কমিটির সদস্য, চাকরিপ্রার্থী ও সাধারণ জনগণকে কোনো তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নিয়োগ, অর্থ সহায়তা বা অনুদান সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিশ্বাস না করার এবং কোনো অবস্থাতেই অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান না করার আহ্বান জানিয়েছে।

প্রয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। সবার সম্মিলিত সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে পরিচালিত এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব বলে মনে করে সংস্থাটি।

Tags: ইসলামিক ফাউন্ডেশনপ্রতারণামূলক কর্মকাণ্ড
Previous Post

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর

Next Post

ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প, নিহত ৪৭

Next Post
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের কারণে সড়ক ফাটল দেখা দিয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প, নিহত ৪৭

বাংলাদেশের রাফি সাঁতারে স্বর্ণপদক জয় করে বাংলাদেশের পতাকা ধরে. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডে সাঁতারে রেকর্ড ‘টাইমিং’য়ে স্বর্ণ জয় রাফির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT