চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:40 অপরাহ্ন 15, আগস্ট 2026
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন কুমিল্লায়, খেলোয়াড় ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে ‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬’-এর প্রথম ধাপ। শনিবার কুমিল্লার ঐতিহাসিক ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই বিশেষ প্রশিক্ষণ ও উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করা হয়। বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এবং ব্র্যাক ব্যাংক পিএলসি-এর পৃষ্ঠপোষকতায় তৃণমূলে নারী হকি প্রতিভা অন্বেষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি এবং ন্যাশনাল সিলেকশন কমিটির চেয়ারম্যান সাজেদ এ. এ. আদেল বলেন, ‘তৃণমূল পর্যায় থেকে নারী হকি খেলোয়াড়দের তুলে এনে আন্তর্জাতিক মানের উপযোগী করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। কুমিল্লার এই ভেন্যু থেকে আগামী দিনে জাতীয় দলের জন্য দক্ষ হকি তারকা উঠে আসবে বলে আমরা আশাবাদী।’

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের কুমিল্লা শাখা ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘নারীদের ক্ষমতায়ন এবং দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ব্র্যাক ব্যাংক সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। হকি ফেডারেশনের এই চমৎকার উদ্যোগের অংশ হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আমরা বিশ্বাস করি, সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে আমাদের নারীরা বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি এবং সিলেকশন কমিটির চেয়ারম্যান সাজেদ এ. এ. আদেল, বিশেষ অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব কবির খান, সিলেকশন কমিটির সদস্য মাহবুব হারুন, উইমেন উইং- এর ভাইস চেয়ারম্যান বদরুল ইসলাম দিপু এবং উইমেন উইং- এর সম্পাদক তারিকুজ্জামান নান্নু। এছাড়াও ব্র্যাক ব্যাংকের কুমিল্লা শাখা ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলামসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নারী হকির উন্নয়নে দেশব্যাপী প্রতিভা অন্বেষণের এই মহাপরিকল্পনার অংশ হিসেবে বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সিলেট, নেত্রকোনা, কুষ্টিয়া ও নারায়ণগঞ্জ জেলার পাশাপাশি কুমিল্লা জেলাতেও এই বিশেষ ক্যাম্প পরিচালিত হচ্ছে।

Tags: কুমিল্লাবাংলাদেশ হকি ফেডারেশনমাহবুবলিড স্পোর্টসহকি
Previous Post

‘শর্মিলাই আমাদের ইসলাম শিখিয়েছেন, হিন্দু ধর্মের চর্চা হতো না’

Next Post

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র দ্বিতীয় ট্রেলারে ডক্টর ডুমের তাণ্ডব

Next Post
ডাক্তার ডুমের তাণ্ডবের দৃশ্য, অন্ধকারে জ্বলন্ত গহনা বই হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র দ্বিতীয় ট্রেলারে ডক্টর ডুমের তাণ্ডব

জয়া ও অন্যান্য নেত্রীদের সঙ্গে রাত দখল মিছিলে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতায় ‘রাত দখল’-এর মিছিলে জয়া, কটাক্ষের ঝড়!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT