চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুষ দিয়ে শিক্ষকদের প্রাপ্য টাকা তোলা জাতির জন্য দীনতা-হীনতা: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:12 অপরাহ্ন 15, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শিক্ষকদের সাথে আলোচনা করছেন, ছবি তোলা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শিক্ষকদের নিজেদের প্রাপ্য অবসর ও কল্যাণ সুবিধার টাকা তুলতে ঘুষ দিতে হওয়াকে জাতির জন্য দীনতা-হীনতা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যারা নীতি-নৈতিকতা ও আদর্শের শিক্ষা দিয়ে প্রজন্মের পর প্রজন্ম গড়ে তোলেন, তাদেরই যদি নিজেদের টাকা পেতে ঘুষ দিতে হয় কিংবা দপ্তরে দপ্তরে ঘুরতে হয়, তাহলে সেটি শুধু শিক্ষকদের হয়রানি নয়, বরং জাতি হিসেবে আমাদের ব্যর্থতার প্রকাশ।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন শেষে বক্তব্যে তারেক রহমান বলেন, অতীতে অবসর ও কল্যাণ তহবিলের টাকা তুলতে শিক্ষক-কর্মচারীদের নানা ধরনের ভোগান্তির শিকার হতে হয়েছে। এমনকি নিজেদের প্রাপ্য অর্থ পেতে তাদের ঘুষ দেওয়ার অলিখিত নিয়মও পালন করতে হয়েছে। এই পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক বর্তমান সরকার কোনো ধরনের ভোগান্তি ছাড়াই অনলাইনে শিক্ষকদের প্রাপ্য অর্থ তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠাতে সক্ষম হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, অবসর ও কল্যাণ তহবিলে শিক্ষক-শিক্ষিকারা নিয়মিত অর্থ জমা দেন এবং এর সঙ্গে সরকারও নির্দিষ্ট হারে অর্থ দেয়। চাকরিজীবন শেষে অবসরে যাওয়ার সময় শিক্ষকরা যাতে একটি ভালো পরিমাণ অর্থ হাতে পান, সেটিই ছিল এই তহবিল গঠনের মূল উদ্দেশ্য। এবারের অর্থ বিতরণের মাধ্যমে ৭০ হাজারের বেশি শিক্ষকের জীবনে কিছুটা হলেও আর্থিক অনিশ্চয়তার অবসান হবে। সামগ্রিকভাবে ১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারী এই সুবিধার আওতায় রয়েছেন।

প্রধানমন্ত্রী অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্যোগের কথাও স্মরণ করেন। তিনি বলেন, তার উদ্যোগে ১৯৯১ সালে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং ২০০২ সালে অবসর সুবিধা বোর্ড প্রতিষ্ঠিত হয়। এই দুটি তহবিল গঠনে সরকারি অর্থ বরাদ্দের মাধ্যমে তিনি এর ভিত্তি শক্তিশালী করেছিলেন। খালেদা জিয়ার চালু করেন শিক্ষা উপবৃত্তি ও নারীদের বিনা বেতনে শিক্ষার সুযোগ। এসব উদ্যোগ শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং বিশ্বের বিভিন্ন দেশে তা অনুসরণ করা হয়েছে।

অবসর ও কল্যাণ তহবিলের বর্তমান পরিস্থিতির জন্য আগের সরকারের সময়ে সংঘটিত অনিয়ম ও লুটপাটকে দায়ী করেন প্রধানমন্ত্রী। তার অভিযোগ, জাল ইনডেক্স তৈরি, দুর্বল ব্যাংকে তহবিলের অর্থ সরিয়ে নেওয়া এবং প্রযুক্তিগত অবকাঠামো নষ্ট করার মাধ্যমে তহবিল দুটিকে প্রায় দেউলিয়া করে দেওয়া হয়েছিল। এর ফলে ২০২২ সাল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা তহবিল থেকে অর্থ পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অবসরপ্রাপ্ত শিক্ষকদের অর্থ পরিশোধের সিদ্ধান্ত নিলেও তহবিলে পর্যাপ্ত অর্থ না থাকায় বিশেষ ব্যবস্থাপনায় এই অর্থ পরিশোধ করতে হয়েছে।

ভবিষ্যতে অবসর ও কল্যাণ তহবিলের অর্থ তুলতে কোনো শিক্ষককে আর ভোগান্তি পোহাতে হবে না বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, শিক্ষকরা সারা জীবন শিক্ষার আলো ছড়িয়ে দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলেছেন। তাই চাকরিজীবন শেষে তাদের যেন আর্থিক অনিশ্চয়তার মুখোমুখি হতে না হয়, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Tags: ঘুষপ্রধানমন্ত্রীশিক্ষক
Previous Post

যে সময় শ্রমিকের জীবন যাপন করতে হয়েছিলো মিলনকে!

Next Post

অর্থনীতির চাকা সচল করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ, বাস্তবে কেন ধীরগতি?

Next Post
অর্থনৈতিক সংকটের প্রতীক হিসেবে টাকা ভর্তি ব্যাগ ও নগদ অর্থ. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থনীতির চাকা সচল করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ, বাস্তবে কেন ধীরগতি?

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নেতার ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপিকে আধুনিক গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তুলতে চাই: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT