চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডক্টরেট পেয়ে যা বললেন আবেগাপ্লুত রানী মুখার্জী

শাহরুখের পাশে রানী, অস্ট্রেলিয়ার লা ট্রোব থেকে পেলেন ডক্টরেট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:30 অপরাহ্ন 14, আগস্ট 2026
in বিনোদন
A A
রানী মুখার্জী ডক্টরেট ডিগ্রি গ্রহণের সময়, আনন্দিত ও গর্বিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় চলচ্চিত্রে প্রায় তিন দশকের বর্ণাঢ্য ক্যারিয়ার ও মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জী।

অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় তাকে ‘অনারারি ডক্টর অব লেটার্স’ (ডক্টরেট অব লেটার্স) ডিগ্রি দিয়েছে। এর মধ্য দিয়ে শাহরুখ খানের পর দ্বিতীয় ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে এই সম্মান অর্জন করলেন রানী।

বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট পেয়ে সম্মাননা প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ রানী মুখার্জীর চলচ্চিত্রজীবন প্রায় তিন দশকের। ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয়ের পাশাপাশি সামাজিক নানা ইস্যু, নারী ক্ষমতায়ন এবং গুরুত্বপূর্ণ মানবিক বার্তা তুলে ধরা সিনেমায় কাজ করেছেন তিনি। তার অভিনীত বিভিন্ন গল্প বিনোদনের গণ্ডি ছাড়িয়ে সমাজের নানা বিষয়ে দর্শকের মধ্যে ভাবনার জায়গা তৈরি করেছে- সম্মানসূচক এই ডক্টরেট দেওয়ার ক্ষেত্রে সেটিও গুরুত্ব পেয়েছে।

সম্মাননা পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে রানী মুখার্জী বলেন, লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে এই সম্মান পাওয়া তার জীবনের অন্যতম আবেগঘন মুহূর্তর একটি। তার বিশ্বাস, সিনেমা মানুষের মন পরিবর্তনের পাশাপাশি হৃদয়েও পরিবর্তন আনতে পারে। তাই এই স্বীকৃতি তার কাছে বিশেষ তাৎপর্য বহন করে।

ক্যারিয়ার নিয়ে নিজের দর্শনের কথাও জানিয়েছেন রানী। তার ভাষায়, হৃদয়কে আগে নাড়া দেয় এমন গল্পই তিনি বেছে নিয়েছেন- যে গল্প বলা প্রয়োজন, যে গল্প মানুষকে অনুপ্রাণিত ও ক্ষমতায়িত করতে পারে।

রানী মুখার্জী ডক্টরেট ডিগ্রি গ্রহণের সময় আবেগপ্রবণ. Channel i News - চ্যানেল আই নিউজ অভিনেত্রী আরও বলেন, একজন শিল্পীর দায়িত্ব শুধু অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্বের সামনে ভারতীয় সিনেমা ও সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করার সময় শিল্পীরা এক অর্থে নিজেদের অজান্তেই দেশের সংস্কৃতির দূত হয়ে ওঠেন।

রানীর মতে, তার অভিনীত কোনো সিনেমা যদি একজন মানুষকেও ভারত ও ভারতীয় নারীদের সম্পর্কে একটু ভালোভাবে বুঝতে সাহায্য করে থাকে, তাহলে সেটিকেই তিনি অভিনয়জীবনের বড় সাফল্য হিসেবে দেখেন।

লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের এই সম্মাননায় রানীর নাম যুক্ত হলো বলিউডের আরেক তারকা শাহরুখ খানের সঙ্গে। ২০১৯ সালে শাহরুখ খানকেও সম্মানসূচক ডক্টরেট দিয়েছিল লা ট্রোব বিশ্ববিদ্যালয়। পরে তার নামে একটি পিএইচডি বৃত্তিও চালু করে প্রতিষ্ঠানটি। বলিউড হাঙ্গামা

Tags: অভিনয়অস্ট্রেলিয়াবলিউডরানী মুখার্জীলিড বিনোদনশাহরুখ খানসিনেমা
Previous Post

আবারও পাভেজের ৫ উইকেট, দেবাশিষ-আহরারের ফিফটি, সিরিজ বাংলাদেশের

Next Post

দুই সপ্তাহে ১৬ বোমা, সাভার কি জঙ্গিদের নতুন ঘাঁটি?

Next Post
সাভারে বোমা বিস্ফোরণের তদন্তে পুলিশ ও তদন্তকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই সপ্তাহে ১৬ বোমা, সাভার কি জঙ্গিদের নতুন ঘাঁটি?

বন্দরে ঝড়ো হাওয়ার আশঙ্কায় লাল পতাকা উত্তোলন করা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝড়ো হাওয়ার শঙ্কা, নিম্নচাপের প্রভাবে বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT