চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:19 অপরাহ্ন 14, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
ঢাকার বাজারে সবজি বিক্রেতা সবজি সাজাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে রাজধানীর বাজারে সবজির দামও স্বস্তি দিচ্ছে না ক্রেতাদের। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ থেকে ১৬০ টাকার মধ্যে।

আজ ১৪ আগস্ট শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে ছিল ক্রেতাদের ব্যস্ততা। তবে বাজারে গিয়ে প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে অনেকটাই চাপে পড়তে হচ্ছে তাদের। বাজারে কিছুটা স্বস্তি দিচ্ছে কাঁচা মরিচের দাম। টানা প্রায় দুই সপ্তাহ দাম বাড়ার পর সম্প্রতি কিছুটা কমেছে কাঁচা মরিচের দাম। তবে অন্যান্য সবজির বাজারে এখনো কাটেনি অস্বস্তি।

বাজারে বেগুনের দাম প্রকারভেদে কেজিপ্রতি ১৪০ থেকে ১৬০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকা, করলা ১২০ টাকা এবং লাউ প্রতি পিস ৮০ থেকে ১০০ টাকায়। বর্ষা মৌসুমে সরবরাহ তুলনামূলক ভালো থাকা ঢেঁড়স ও ধুন্দল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ টাকা করে। এ ছাড়া কাঁকরোল ১২০ টাকা এবং পটল ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বর্ষা মৌসুমে যেসব সবজির সরবরাহ সাধারণত বেশি থাকে, সেগুলোর দামেও তেমন স্বস্তি নেই। একই সঙ্গে কমেনি ব্রয়লারসহ বিভিন্ন ধরনের মুরগির দাম। ফলে বাধ্য হয়ে বাজারের পরিমাণ কমিয়ে দিচ্ছেন বলে জানিয়েছেন ক্রেতারা। আলু ও পেঁয়াজের দাম অবশ্য নতুন করে বাড়েনি। তবে এসব পণ্যের দাম স্থিতিশীল থাকলেও সামগ্রিক বাজার পরিস্থিতিতে স্বস্তি ফিরছে না বলে জানিয়েছেন ক্রেতারা।

সবজির পাশাপাশি মুরগির বাজারেও কমেনি দাম। কিছুদিন আগেও ১৬০ থেকে ১৭০ টাকা কেজি দরে বিক্রি হওয়া ব্রয়লার মুরগির দাম এখন ২০০ টাকার নিচে নামছে না। অন্যান্য ধরনের মুরগির দামও রয়েছে চড়া। ডিমের বাজারেও সুখবর নেই। দীর্ঘদিন ধরে বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম। একই সঙ্গে গত এক মাসে পোলাও চালের দামও অস্বাভাবিকভাবে বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। মাছের বাজারেও রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা। বিভিন্ন ধরনের মাছ বাড়তি দামে বিক্রি হচ্ছে। তবে গরুর মাংসের দাম নতুন করে বাড়েনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ক্রেতাদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বাড়ায় সীমিত আয়ের মানুষের ওপর চাপ বাড়ছে। ফলে আগের তুলনায় বাজারের পরিমাণ কমিয়ে প্রয়োজনীয় পণ্য কিনতে হচ্ছে তাদের।

Tags: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসবজি
Previous Post

৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার আইসিসিবিতে ‘সুপার সেল কার বাজার’

Next Post

সীতাকুণ্ড শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৮

Next Post
শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে একজনের মৃত্যু, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সীতাকুণ্ড শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৮

তিনটি সিনেমার পোস্টার ও একটি ছবি, সমুদ্রের পাশে বসে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পকলায় এবার সেই তিন সিনেমার টিকিট শো!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT