চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হালান্ডের চার স্বীকৃতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:33 অপরাহ্ন 13, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
হালান্ড গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন মৌসুম শুরুর আগেই নিজের রেকর্ডের ঝুলিতে আরও চারটি স্বীকৃতি যোগ করলেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড। ইতিহাদ স্টেডিয়ামে তাকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের চারটি সনদ তুলে দেয়া হয়েছে।

প্রিমিয়ার লিগ, উয়েফা নেশনস লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে গড়া অসাধারণ সব কীর্তির জন্য এসব স্বীকৃতি পেয়েছেন হালান্ড। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

হালান্ডের পাওয়া স্বীকৃতির অন্যতম হলো প্রিমিয়ার লিগে সবচেয়ে কম ম্যাচে ১০০ গোল করার রেকর্ড। গত বছরের ২ ডিসেম্বর ফুলহ্যামের বিপক্ষে গোল করে মাত্র ১১১ ম্যাচে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার পর অল্প সময়ের মধ্যেই এই মাইলফলক ছুঁয়ে ফেলেন নরওয়ের এই স্ট্রাইকার।

প্রিমিয়ার লিগে অভিষেক মৌসুমের রেকর্ডের জন্যও স্বীকৃতি পেয়েছেন হালান্ড। ২০২২-২৩ মৌসুমে ৩৮ ম্যাচের লিগে ৩৬ গোল করে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছিলেন তিনি।

আন্তর্জাতিক ফুটবলেও রেকর্ডের মালিক হালান্ড। নেশনস লিগে এখন পর্যন্ত ১৯ গোল করে প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা তিনি। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত করা গোলগুলো বিবেচনায় নিয়ে এই স্বীকৃতি দিয়েছে গিনেস।

চতুর্থ স্বীকৃতিটি এসেছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। ২০২৩ সালের ১৪ মার্চ লাইপজিগের বিপক্ষে ম্যানচেস্টার সিটির হয়ে এক ম্যাচেই পাঁচ গোল করেছিলেন হালান্ড। এর মাধ্যমে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এক ম্যাচে পাঁচ গোল করা তৃতীয় খেলোয়াড় হন তিনি।

এর আগে এই কীর্তি ছিল শুধু লিওনেল মেসি ও লুইজ আদ্রিয়ানোর দখলে। তাদের পাশে এবার নিজের নাম যুক্ত করলেন হালান্ড। নতুন মৌসুমের আগে চারটি গিনেস স্বীকৃতি পাওয়ায় তার বর্ণাঢ্য ক্যারিয়ারের রেকর্ড তালিকা আরও সমৃদ্ধ হলো।

Tags: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসম্যানসিটিলিড স্পোর্টসহালান্ড
Previous Post

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

Next Post

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

Next Post
বিসিসি চেয়ারম্যান বক্তৃতা দিচ্ছেন, পত্রিকা ও মাইক্রোফোনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

নাট্যকার তানিন রহমানের পোর্ট্রেট, কালো-সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT