চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:17 অপরাহ্ন 13, আগস্ট 2026
in - সেমি লিড, শিক্ষা
A A
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো, ঐতিহ্য ও শিক্ষার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে ঘিরে গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৮ জন শিক্ষকের নাম শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এসব শিক্ষকের বিষয়ে তদন্ত করে করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ দিতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতোমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন এবং আইন অনুষদের ডিন। সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে সার্বিক তথ্য যাচাই-বাছাই করে কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় সুপারিশ দেবে।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক রফিকুল ইসলাম সম্পাদিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় লিপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয় খতিয়ে দেখে করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি সংশ্লিষ্ট শিক্ষকদের সার্বিক বিষয় পর্যালোচনা করে করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ করবে। এরই মধ্যে কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন তাদের দৃষ্টিগোচর হয়। ওই প্রতিবেদনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক গোপন তৎপরতায় যুক্ত রয়েছেন বলে দাবি করা হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে, প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষক এমন তৎপরতায় লিপ্ত রয়েছেন বলে উল্লেখ করা হয়েছিল। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসার পর তা যাচাই-বাছাই করে দেখার উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় উল্লেখিত ৯২ জনের মধ্যে ইতোমধ্যে ৫৮ জন শিক্ষকের নাম শনাক্ত করা হয়েছে। শনাক্ত হওয়া শিক্ষকদের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করে দেখবে গঠিত কমিটি। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ধরন, সংশ্লিষ্টতার মাত্রা এবং বিষয়টির সার্বিক প্রেক্ষাপট পর্যালোচনা করে কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় সুপারিশ দেবে।

এ ছাড়া প্রতিবেদনে উল্লেখ করা ৯২ জনের মধ্যে বাকি শিক্ষকদের নাম শনাক্ত করার কাজও চলমান রয়েছে। পরবর্তীতে আরও কোনো শিক্ষকের নাম শনাক্ত হলে তাদের বিষয়েও একই কমিটি তদন্ত করে প্রয়োজনীয় সুপারিশ করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Tags: গোপন তৎপরতাঢাকা বিশ্ববিদ্যালয়
Previous Post

বিদ্যুৎ সঙ্কটের জন্য কাকে দুষছে জামায়াত

Next Post

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

Next Post
জাদুঘরের প্রবেশদ্বার ও স্মৃতি চিহ্নের স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

হালান্ড গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হালান্ডের চার স্বীকৃতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT