চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিহান’-এ প্রিয়ম-দোয়েল, কী আছে গল্পে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:29 অপরাহ্ন 13, আগস্ট 2026
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর ছবি যেখানে প্রিয়ম ও দোয়েল দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী নেতৃত্বের পথে প্রতিদিনের যেসব দৃশ্যমান ও অদৃশ্য বাধা কাজ করে, সেগুলোকে গল্পের ভাষায় পর্দায় তুলে এনেছে নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিহান’। অক্সফাম ইন বাংলাদেশের ‘রাইজ অ্যান্ড লিড’ উদ্যোগের ভাবনা থেকে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

হেমন্ত সাদীক পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল ও নিশাত প্রিয়ম।

দুই কর্মজীবী নারীর গল্পের মধ্য দিয়ে এতে উঠে এসেছে আচরণ নিয়ে সামাজিক প্রত্যাশা, যত্নের দায়িত্ব, আত্মবিশ্বাস ও ক্ষমতার সম্পর্ক কীভাবে নারীর পেশাগত আকাঙ্ক্ষা ও নেতৃত্বের পথকে প্রভাবিত করে।

‘বিহান’-এর গল্প আবর্তিত হয়েছে শিউলি ও রাখিকে ঘিরে। পেশাজীবনে এগিয়ে চলার পথে তারা নানা চাপ, প্রত্যাশা ও অদৃশ্য বাধার মুখোমুখি হয়। তাদের যাত্রার মধ্য দিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দেখায়, সামাজিকভাবে গড়ে ওঠা ধারণা, যত্নের অসম দায়িত্ব, কর্মক্ষেত্রের বাস্তবতা ও নিজের সক্ষমতা নিয়ে সংশয় কীভাবে নারীর সিদ্ধান্তকে প্রভাবিত করে।

একই সঙ্গে, একজন নারী যখন নিজের কণ্ঠ, সক্ষমতা ও নেতৃত্বের সম্ভাবনাকে নতুন করে চিনতে শুরু করেন, তখন পরিবর্তনের কী সম্ভাবনা তৈরি হতে পারে, সেই প্রশ্নও সামনে আনে ‘বিহান’।

‘বিহান’-এর পরিচালক হেমন্ত সাদীক বলেন, “আমরা এমন কোনো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানাতে চাইনি, যেখানে একটি নাটকীয় বক্তৃতা বা অসাধারণ কোনো ঘটনার মধ্য দিয়ে হঠাৎ করে নারীর ক্ষমতায়ন ঘটে। ‘বিহান’-এর সংগ্রামগুলো খুবই সাধারণ, আর ঠিক সে কারণেই এগুলো গুরুত্বপূর্ণ। কখনো কখনো নেতৃত্বের শুরু হয় নিজেকে চিনতে শেখার মধ্য দিয়েই।”

আগামী ১৪ আগস্ট রাত ৮টায় অক্সফাম ইন বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিহান’ মুক্তি পাবে।

 

Tags: নারী নেতৃত্বলিড বিনোদনসিনমোস্বল্পদৈর্ঘ্য
Previous Post

ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার, ঘরে ঘরে মিষ্টিমুখ

Next Post

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

Next Post
Many people gathered on the roadside after a tragic train accident in Chattogram. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

দীর্ঘদিন পর হাকিম-ছন্দা ও ইয়াশ-সুনেরাহের জুটি দেখা গেল. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন পর হাকিম-ছন্দা জুটি, সঙ্গে ইয়াশ-সুনেরাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT