চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগ করছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লেভিট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:35 পূর্বাহ্ন 13, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লেভিটের পদত্যাগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবার ও দুই ছোট সন্তানের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্য হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারোলাইন লেভিট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলতি মাসের শেষ দিকে পদটি ছাড়বেন ২৮ বছর বয়সী এই কর্মকর্তা।

বিবিসি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেভিটকে তার ‘সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের’ একজন হিসেবে উল্লেখ করে জানান, প্রেস সেক্রেটারির দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও লেভিট তার অন্যতম প্রধান পরামর্শক হিসেবে কাজ করবেন। পাশাপাশি রিপাবলিকান পার্টির রাজনীতিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

মাত্র ২৮ বছর বয়সে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই পদে দায়িত্ব পালনকারী সর্বকনিষ্ঠ ব্যক্তি হন লেভিট। গত বছর তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। চলতি বছরের মে মাসে কন্যাসন্তানের জন্ম দেন লেভিট। স্বামী নিকোলাস রিসিওর সঙ্গে এটি তার দ্বিতীয় সন্তান। তাদের দুই বছর বয়সী একটি ছেলেও রয়েছে। সন্তান জন্মের পর কিছুদিন মাতৃত্বকালীন ছুটিতে থাকার পর গত মাসে আবার হোয়াইট হাউসে কাজে ফেরেন তিনি।

কাজে ফেরার পরই দায়িত্বটির চাপ নতুন করে উপলব্ধি করেন লেভিট। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় তিনি বলেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করা তার জীবনের অন্যতম সম্মানজনক ও রোমাঞ্চকর অভিজ্ঞতা। তবে একই সময়ে দুই সন্তানের মা হিসেবে দায়িত্ব পালন এবং বিশ্বের অন্যতম কঠিন সরকারি পদ সামলানো তার জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

লেভিট বলেন, সন্তান জন্মের পর কাজে ফিরে তিনি বুঝতে পারেন, প্রেস সেক্রেটারির দায়িত্ব পালনে যে পরিমাণ সময়, শক্তি ও মনোযোগ প্রয়োজন, তা দেওয়ার পর সন্তানদের প্রয়োজনীয় সময় দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই শেষ পর্যন্ত হোয়াইট হাউস ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। নিজের এই সিদ্ধান্তকে কঠিন হলেও প্রয়োজনীয়।

হোয়াইট হাউসে প্রেস সেক্রেটারি হওয়ার আগেও ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল তার। ট্রাম্পের প্রথম মেয়াদে সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন লেভিট। পরে নিউইয়র্কের রিপাবলিকান কংগ্রেস সদস্য এলিস স্টেফানিকের যোগাযোগবিষয়ক পরিচালক হিসেবে কাজ করেন।

এদিকে লেভিটের স্থলাভিষিক্ত কে হবেন, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি প্রেসিডেন্ট ট্রাম্প। তার মাতৃত্বকালীন ছুটির সময় হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে প্রশাসনের বিভিন্ন জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন। তাদের মধ্যে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বার্গাম।

Tags: হোয়াইট হাউস
Previous Post

দুই অর্ধের দুই গোলে টানা দ্বিতীয় উয়েফা সুপার কাপ পিএসজির

Next Post

রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী

Next Post
বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা বা রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী

নিরাপত্তা বাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা বিমানবন্দরে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী কেবিন ক্রুদের যৌন হয়রানির মামলা: ৪৫ লাখ ডলারে নিষ্পত্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT