চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চঞ্চল ছাড়া যে ম্যাজিক সম্ভব ছিলো না!

‘আন্ধার’-এ চঞ্চলের এমন কী ম্যাজিক, যা অন্য কেউ পারতো না?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:53 পূর্বাহ্ন 13, আগস্ট 2026
in বিনোদন
A A
অ্যান্ডহার সিনেমার দুই অভিনেতা হাসিমুখে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সিনেমা ‘আন্ধার’ নিয়ে একের পর এক চমক দিচ্ছেন নির্মাতা রায়হান রাফী। অভিনব প্রচারণার অংশ হিসেবে এবার সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্র শমসের হিসেবে চঞ্চল চৌধুরীকে পরিচয় করিয়ে দিলেন তিনি।

বুধবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে চঞ্চল চৌধুরীর অভিনয় নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান রাফী। নির্মাতা বলেন, এর আগে অভিনেতার সঙ্গে দুবার কাজ করার সুযোগ হলেও দুটিই ছিল ক্যামিও ধরনের চরিত্র। ফলে তাঁর অভিনয়ের পুরোটা দর্শকের সামনে তুলে ধরার সুযোগ হয়নি।

রাফীর ভাষায়, ‘সত্যি বলতে কী, বাংলাদেশের কোনো ছবি দেখে আমার কখনও মনে হয়নি—হ্যাঁ, চঞ্চল ভাই তাঁর পুরো ট্যালেন্ট দেখাতে পেরেছেন। সমস্যা হচ্ছে, ভদ্রলোকের ট্যালেন্টের যেন শেষ নাই। তাই পুরোটা দেখানো আদৌ সম্ভব কিনা, সেটাও জানি না।’

তবে ‘আন্ধার’-এ সেই চেষ্টাই করেছেন বলে জানান নির্মাতা। তার দাবি, শমসের চরিত্রে চঞ্চল চৌধুরী এমন কিছু করেছেন, যা অন্য কারও পক্ষে করা সম্ভব ছিল না।

রাফী লিখেছেন, ‘আন্ধার-এ আমি চেষ্টা করেছি, চঞ্চল ভাই আসলে কী জিনিস, তার অন্তত কিছুটা হলেও দর্শকদের দেখানোর। আর আমরা পুরো টিম মনেপ্রাণে বিশ্বাস করি—শমসের চরিত্রে উনি যা করেছেন, সেই ম্যাজিক অন্য কারও পক্ষে সম্ভব ছিল না।’

এরপরই চঞ্চল চৌধুরীকে ‘শমসের’ চরিত্রে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন রাফী।

অভিনেতা চঞ্চল এক অনুষ্ঠানে দর্শকদের সাথে মজা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এর আগে নাজিফা তুষি, আফসানা মিমিসহ সিনেমাটির বিভিন্ন চরিত্রের ঝলক প্রকাশ করেছেন নির্মাতা। এবার চঞ্চল চৌধুরীর চরিত্র সামনে আসায় ‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

রায়হান রাফী পরিচালিত বাংলাদেশের অন্যতম বড় বাজেটের হরর সিনেমা ‘আন্ধার’। এতে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, গাজী রাকায়েত, মোস্তফা মন্ওয়ার, তানজিকা আমিনসহ অনেকে।

অক্টোবরের দুর্গাপূজার ছুটিতে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

Tags: আন্ধারগাজী রাকায়েতচঞ্চল চৌধুরীমোস্তফা মন্ওয়াররাফীরায়হান রাফীলিড বিনোদনসিনেমাসিয়াম আহমেদ
Previous Post

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক

Next Post

এনআইডি সংশোধনে নতুন কী লাগবে

Next Post
নির্বাচন কমিশনের লোগো, ভবনের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

এনআইডি সংশোধনে নতুন কী লাগবে

অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT