চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহ-আয়োজক হয়েও যে কারণে সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে না নামিবিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:38 অপরাহ্ন 12, আগস্ট 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় গড়াবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। আয়োজক হিসেবে সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি আসরে খেলবে। কিন্তু নামিবিয়া পারবে না। আসরে অংশ নিতে হলে বাছাই পেরিয়ে আসতে হবে দেশটিকে। এই আসরে সরাসরি খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ, তবে সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হবে বাছাই।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়মে আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার সুবিধা মূলত পূর্ণ সদস্য দেশগুলোর জন্য সংরক্ষিত। সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে আইসিসির পূর্ণ সদস্য হওয়ায় আয়োজক হিসেবে সরাসরি বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে। নামিবিয়া এখনও আইসিসির সহযোগী সদস্য দেশ। ফলে আয়োজক হয়েও তাদের বাছাইপর্বের পথ পেরোতে হবে।

২০২৭ বিশ্বকাপে মোট ১৪ দেশ অংশ নেবে। সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ৮ দল নিয়ে মোট ১০ দেশ সরাসরি মূলপর্বে যাবে। বাকি ৪টি জায়গা নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে।

বিশ্বকাপ বাছাইপর্বে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে থাকা পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সর্বনিম্ন র‍্যাঙ্কিংধারী দুটি দল অংশ নেবে। তাদের সঙ্গে যোগ দেবে ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এর শীর্ষ চারটি দল এবং বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ থেকে উঠে আসা সেরা চারটি দল।

লিগ-২ থেকে বাছাইয়ে অংশ নেয়ার পথটাও বেশ কঠিন। ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে নামিবিয়া। ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র, এরপর রয়েছে স্কটল্যান্ড (৩৯), নেদারল্যান্ডস (৩৮) এবং ওমান (৩১)।

সরাসরি বাছাইতে উন্নীত না হতে পারলে নামিবিয়াকে খেলতে হবে বাছাইপর্বের প্লে-অফে। সেখানে অংশ নেবে পয়েন্ট তালিকার নিচের দিকের চারটি দেশ এবং চ্যালেঞ্জ লিগের চারটি দেশ। আট দেশের এই প্লে-অফ পর্ব থেকে সেরা চারটি বিশ্বকাপ বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

নামিবিয়ার জন্য সমীকরণ বেশ পরিষ্কার, সহ-আয়োজক হলেও মাঠের পারফরম্যান্স দিয়েই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হবে তাদের। বাছাইপর্বে ব্যর্থ হলে নিজেদের দেশে গড়াতে চলা বিশ্বকাপে দর্শক হয়ে থাকার আশঙ্কা রয়েছে।

চ্যালেঞ্জ লিগে মোট ১২টি দেশ অংশ নেবে, ছয়টি করে দুটি গ্রুপে ভাগ হয়ে লড়বে তারা। বাছাইপর্বের এই চক্র চলাকালীন প্রতিটি দেশ তিনটি রাউন্ড-রবিন টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দেশ বাছাইপর্বের প্লে-অফে উন্নীত হবে।

আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে যে দেশগুলো- সাউথ আফ্রিকা (আয়োজক), জিম্বাবুয়ে (সহ-আয়োজক), ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশ।

Tags: আইসিসিওয়ানডে বিশ্বকাপ ২০২৭জিম্বাবুয়েনামিবিয়ালিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

মিয়ানমারের প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে খননকাজ করবে কানাডীয় প্রতিষ্ঠান

Next Post

সাভারে সেই প্রেসার কুকার বোমা নিরাপদে নিষ্ক্রিয়

Next Post
সাভারে প্রেসার কুকার বোমা নিষ্ক্রিয়, নিরাপদে উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারে সেই প্রেসার কুকার বোমা নিরাপদে নিষ্ক্রিয়

অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা ট্রফি হাতে নিয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কামিন্স বাংলাদেশের এই বিষয়ে জানেন না, তবে...

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT