চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাভারে সেই প্রেসার কুকার বোমা নিরাপদে নিষ্ক্রিয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:39 অপরাহ্ন 12, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
সাভারে প্রেসার কুকার বোমা নিষ্ক্রিয়, নিরাপদে উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সেসময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।

বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে আইন প্রয়োগকারী সংস্থার বিশেষজ্ঞ দলের উপস্থিতিতে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) মধ্যরাতে সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের অন্তর্গত সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, রাতে অজ্ঞাত তিনজন ব্যক্তি প্লাস্টিকের ড্রামটি মাঠের মধ্যে রেখে চলে যায়।

সকালে স্থানীয়রা কৌতুহলবশত ড্রামের ভেতরে কাপড়চোপড়, একটি কোরআন শরিফ ও একটি প্রেসার কুকার দেখতে পেয়ে তা বের করে মাঠের মাঝখানে রাখেন। পরে ঘটনাটি পুলিশকে জানানো হলে ভবানীপুর ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানটি কর্ডন করে রাখেন এবং ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেন।

দুপুরে বিশেষজ্ঞ দলটি ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। এরপর দুপুর সাড়ে তিনটার দিকে সফলভাবে প্রেসার কুকার বোমাটির নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়।

কারা এবং কী উদ্দেশ্যে নির্জন মাঠের ড্রামে এই বোমাটি রেখে গিয়েছিল, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি খতিয়ে দেখতে ইতিমধ্যে জোরালো তদন্ত শুরু করেছে সাভার মডেল থানা পুলিশ। সফলভাবে এটি নিষ্ক্রিয় করা হলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখনো কৌতূহল ও আতঙ্ক বিরাজ করছে।

এর আগে মঙ্গলবার রাতে সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় একটি তিনতলা ভবনের নিচতলা থেকে পাচটি পাইপ বোমা বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে পুলিশ। এসময় ওই বাড়ি থেকে বোমা তৈরি বিভিন্ন কেমিক্যাল, গান পাউডার ও বোমা সদৃশ্য বস্তু জব্দ করে ঢাকায় নিয়ে যায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এরপর রাত দেড়টার দিকে পুলিশ অভিযান শেষ করে।

Tags: বোম্ব ডিসপোজাল ইউনিট
Previous Post

সহ-আয়োজক হয়েও যে কারণে সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে না নামিবিয়া

Next Post

কামিন্স বাংলাদেশের এই বিষয়ে জানেন না, তবে…

Next Post
অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা ট্রফি হাতে নিয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কামিন্স বাংলাদেশের এই বিষয়ে জানেন না, তবে...

আর্জেন্টিনার বিশ্বকাপ দলের গোলরক্ষককে নিলো ম্যানসিটি, কয় বছরের চুক্তি?. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার বিশ্বকাপ দলের গোলরক্ষককে নিলো ম্যানসিটি, কয় বছরের চুক্তি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT