চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:19 অপরাহ্ন 11, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়রা উল্লাসে ভরা, বার্সেলোনা জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের সাথে চলতি মেয়াদের চুক্তি শেষ হওয়ার পর আগামী জানুয়ারিতে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিতে যাচ্ছেন নেইমার জুনিয়র। ব্রাজিলের সাবেক ফুটবলার ফিলিপ মেলো এমন দাবি করেছেন। ফলে আবারও লিওনেল মেসি, লুইস সুয়ারেজের সাথে জুটি গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। 

৩৩ বর্ষী ব্রাজিলিয়ান তারকা ফুটবলারের শৈশবের ক্লাবের সাথে চুক্তি শেষ হবে এ বছরের ডিসেম্বরে। এর আগে একাধিকবার নেইমার ইঙ্গিত দিয়েছিলেন যে, চুক্তি শেষ হলে ফুটবল থেকে একবারে অবসর নিতে পারেন তিনি। তবে ব্রাজিলের হয়ে ২২টি ম্যাচ খেলা ফিলিপ মেলো তার ইউটিউব চ্যানেলে দাবি করেন, আগামী বছরের শুরুতে বার্সেলোনার সাবেক দুই সতীর্থ মেসি এবং সুয়ারেজের সাথে একত্রিত হবেন নেইমার।

মেলো তার ইউটিউবে দাবি করে বলেন, ‘সান্তোস সম্পর্কিত কিছু খবর দেয়া এক বন্ধুর সাথে আমার সম্প্রতি কথা হয়েছে। সে আমাকে জানিয়েছে যে নেইমার মিয়ামিতে খেলতে যাচ্ছে এবং আগামী জানুয়ারি থেকেই সে যোগ দেবে। যদি এটি সত্যি হয়, তবে এই খবরটি প্রথম প্রকাশ করলাম আমিই। দেখা যাক পরবর্তীতে কী ঘটে।’

বার্সেলোনায় একসাথে তিন মৌসুমে নেইমার, মেসি এবং সুয়ারেজ মিলে তৈরি করেছিলেন ফুটবল ইতিহাসের অন্যতম প্রাণঘাতী আক্রমণভাগ, যা সংক্ষেপে ‘এমএসএন’ নামে পরিচিত ছিল। পরবর্তীতে ১৯৭ মিলিয়ন পাউন্ডের রেকর্ড ট্রান্সফার ফি-তে প্যারিস সেন্ট জার্মেইনে পাড়ি জমান নেইমার।

বার্সেলোনায় নিজেদের প্রথম মৌসুমে এই ত্রয়ী মিলে সম্মিলিতভাবে ১২২টি গোল করেছিলেন এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয় করেছিলেন। এরপর আর বার্সেলোনা উঁচিয়ে ধরতে পারেনি। পিএসজিতে নেইমারের সাথে দুটি কঠিন মৌসুম কাটানোর পর ২০২৩ সালে ডেভিড বেকহামের মিয়ামি প্রজেক্টে যোগ দেন লিওনেল মেসি। এ ফরোয়ার্ড মিয়ামির হয়ে ইতিমধ্যে ১০৬ ম্যাচে রেকর্ড ৯২টি গোল করেছেন। একই বছর ক্লাবে যোগ দেন সুয়ারেজ, যিনি এখন পর্যন্ত গোলাপী জার্সিতে ৫২টি গোল অর্জন করেছেন।

ব্রাজিল থেকে গত মাসে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো এই তারকা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে মন্তব্য করেন, ’আমি খেলা থামিয়ে দেয়ার কথা এখনো ভাবছি না, আবার কতদিন খেলে যাব তাও জানি না। সান্তোসের সাথে ডিসেম্বর পর্যন্ত আমার চুক্তি রয়েছে এবং আমি সেটি পূর্ণ সম্মান বজায় রেখে সম্পন্ন করতে চাই। চুক্তি শেষ হওয়ার পরেই ভাবব পরবর্তীতে কী করব—সান্তোসেই থাকব, অন্য কোথাও যাব নাকি খেলা বন্ধ করে দেব। সত্যিই আমি জানি না সামনে কী হবে। ডিসেম্বর আসতে এখনো অনেকটা সময় বাকি, তাই এক ধাপ করে এগোতে চাই।’

Tags: নেইমারফিলিপবার্সেলোনাব্রাজিলমিয়ামিমেসিলিড স্পোর্টসসুয়ারেজ
Previous Post

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

Next Post

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রশিক্ষণ ও প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

কাজী জেসিনের প্রথম কার্যদিবসে ফুলের তোড়া গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT