চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগান সিরিজের দিনক্ষণ ঠিক করলেও বাংলাদেশ নিয়ে এখনও চুপ ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:47 অপরাহ্ন 11, আগস্ট 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ভারতের বিপক্ষে তাদের বহুল প্রতীক্ষিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। আগামী ১৩, ১৫ এবং ১৭ সেপ্টেম্বর নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এ সিরিজটি অনুষ্ঠিত হবে। ক্রিকেট কন্ট্রোল বোর্ড অব ইন্ডিয়া (বিসিসিআই) আফগানিস্তানের এই সময় সূচিতে চূড়ান্ত সম্মতি জানিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ক্রিকবাজ। তার আগে বাংলাদেশের বিপক্ষে ভারতের সিরিজ থাকলেও সেটি নিয়ে এখনও চুপ দেশটি।

ভারতের বিপক্ষে বাংলাদেশের সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি সিরিজ খেলার সূচি নির্ধারিত ছিল। সেপ্টেম্বরের ১, ৩ ও ৬ তারিখ তিনটি ওয়ানডে এবং ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সূচি নির্ধারিত করায় এখন বাংলাদেশ সিরিজ অনিশ্চিত।

বাণিজ্যিক অংশীদারদের পাঠানো এক চিঠিতে এসিবির সিইও নাসিব খান উল্লেখ করেছেন, ‘এসিবি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করছে যে আফগানিস্তানের ভারত সফর ২০২৬ সেপ্টেম্বর ১৩-১৭ তারিখের মধ্যে নির্ধারিত হয়েছে। বিসিসিআই এর সাথে আলোচনা সাপেক্ষে ম্যাচের তারিখ এবং ভেন্যু চূড়ান্ত করা হয়েছে।’

আফগানিস্তানের এই আনুষ্ঠানিক ঘোষণার ফলে ভারতীয় ক্রিকেট দলের প্রস্তাবিত বাংলাদেশ সফরটি কার্যকরভাবে বাতিল হয়ে যেতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১-১৩ সেপ্টেম্বরের মধ্যে ভারতের সাথে ছয়টি (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ম্যাচের প্রাথমিক পরিকল্পনা করেছিল। তবে আফগানিস্তান সিরিজের দিনক্ষণ বিসিবির প্রস্তাবিত সময়সূচির সাথে সরাসরি মিলে যাওয়ায় এবং হাতে মাত্র তিন সপ্তাহের কম সময় থাকায় এই সিরিজটি অনিশ্চিত হয়ে পড়েছে।

এসিবি তাদের অংশীদারদের উদ্দেশ্যে আরও জানিয়েছে, সরকারিভাবে চূড়ান্ত ঘোষণা আসার আগেই বাণিজ্যিক ও সম্প্রচার সহযোগীরা যেন এই সূচির ভিত্তিতে অগ্রিম প্রচার ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে পারেন, সেজন্য এই তথ্য নিশ্চিত করা হলো।’

বর্তমানে গ্লোবাল মিডিয়া রাইটস ধারণকারী প্রতিষ্ঠান ‘আইটিডব্লিউ ইউনিভার্স’ ম্যাচগুলোর সম্প্রচারের জন্য জিওস্টার, সোনি স্পোর্টস এবং জি ইউনাইট৮-এর সাথে চুক্তি আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব দ্রুতই সম্প্রচারকারীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এর পাশাপাশি ডিজিটাল সম্প্রচারের স্বত্ব রয়েছে ফ্যানকোডের হাতে।

Tags: আফগানিস্তানবাংলাদেশবিসিবিভারতলিড স্পোর্টস
Previous Post

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

Next Post

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

Next Post
ময়মনসিংহে গাছের চারা রোপণ ও পরিবেশ রক্ষার উদ্যোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

ফুটবল খেলোয়াড়রা উল্লাসে ভরা, বার্সেলোনা জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT