চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিলামে উঠছে র‍্যাবের ৮ প্রশিক্ষিত কুকুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:36 অপরাহ্ন 11, আগস্ট 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
র‍্যাবের প্রশিক্ষিত কুকুরসহ সদস্যরা লাইনে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অপারেশনাল কাজে ব্যবহৃত আটটি প্রশিক্ষিত কুকুর উন্মুক্ত নিলামে বিক্রি করা হবে। তালিকায় রয়েছে ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের কুকুর।

মঙ্গলবার (১১ আগস্ট) র‍্যাব সদর দপ্তর থেকে প্রকাশিত টেন্ডার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় মিরপুর-১৪ পুলিশ লাইন্সে র‍্যাব ডগ স্কোয়াড প্রাঙ্গণে এই উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হবে। নিলামে থাকা আটটি কুকুরের মধ্যে পাঁচটি ল্যাব্রাডর ও তিনটি জার্মান শেফার্ড। তাদের বয়স প্রায় ৬ বছর ৭ মাস থেকে ৮ বছর ৩ মাসের মধ্যে। নিলামে অংশ নেওয়ার আগে আগ্রহী ক্রেতারা কুকুরগুলো সরেজমিনে পরিদর্শন করতে পারবেন। অংশগ্রহণকারীদের ১ হাজার টাকা নগদ জামানত দিতে হবে।

এ ছাড়া কুকুর বিক্রির মূল্যের ওপর ১০ শতাংশ আয়কর ও ১৫ শতাংশ ভ্যাট পরিশোধ করতে হবে ক্রেতাকে। নিলামে কোনো কুকুর কিনলে নির্ধারিত মূল্য তিন দিনের মধ্যে পরিশোধ করে সেটি বুঝে নিতে হবে। এ বিষয়ে র‍্যাব সদর দপ্তরের উপ-পরিচালক (অপারেশনস) এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রতিটি কুকুরের জন্য আলাদাভাবে নিলাম ডাকতে হবে। কোনো কুকুর বিক্রি না হওয়া পর্যন্ত নিলাম কার্যক্রম চলবে বলে জানিয়েছেন র‍্যাবের প্রশাসন বিভাগের পরিচালক কমান্ডার কামরুল হাসান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিলামে সর্বোচ্চ দরদাতা হলেই কুকুরটি পাওয়ার নিশ্চয়তা নেই। কোনো কারণ দর্শানো ছাড়াই যেকোনো দর গ্রহণ বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এর আগে ২০২৫ সালের নভেম্বরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বিশেষায়িত ক্যানাইন দলের তিনটি প্রশিক্ষিত কুকুর উন্মুক্ত নিলামে বিক্রি হয়। তিনটি কুকুরের মোট বিক্রয়মূল্য ছিল ৬ লাখ ৩০ হাজার টাকা।

এর মধ্যে যুক্তরাজ্য থেকে আনা ল্যাব্রাডর জাতের ‘কোরি’ নামে একটি কুকুর সর্বোচ্চ ৫ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছিল।

Tags: প্রশিক্ষিত কুকুরবিক্রির‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নর‌্যাবর‌্যাব সদর দপ্তর
Previous Post

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির মামলা খারিজ

Next Post

তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলার ছাড়াল

Next Post
তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি ৯০ ডলার ছাড়িয়েছে, তেল শিল্পের সংকটের সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলার ছাড়াল

প্রাকৃতিক পাহাড়ি ও সমতল ভূমির দৃশ্য, নদী ও আকাশের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অরুণাচল প্রদেশ’ প্রশ্নে ভারতকে ছাড় নয়: চীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT