চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনার নেতৃত্বে থাকা সেই ব্যাংকারের সঙ্গে কী যোগসূত্র ছিল এপস্টিনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:56 অপরাহ্ন 11, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের মালিকানা বিক্রির একটি পরিকল্পনা, আর সেখানে থেকে একের পর এক সমালোচনা, ক্ষমতা থেকে পদত্যাগের চাপের মধ্যে পড়েন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সে পরিকল্পনা থেকে সরে এসে ক্ষমাও চেয়েছেন সফাপতি, তাও কমেনি চাপ। এর মধ্যেই সামনে এল নতুন এক তথ্য। জেপি মরগান চেজের যে ব্যাংকার বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নেপথ্যের নেতৃত্বে ছিলেন, তার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল যৌন অপরাধী জেফরি এপস্টিনের।

মেরি এরদোস নামের সে ব্যাংকারের সঙ্গে এপস্টইনের সম্পর্কের কারণে চাপের মুখে পড়েছেন তিনি। অ্যাসেট অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান, ৫৮ বর্ষী এ ব্যাংকার। বিশ্বকাপের মালিকানার ২০ শতাংশ শেয়ারে জন্য বিনিয়োগকারী খুঁজে বের করার জন্য ব্যাংকের প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন এরদোস।

২০১৯ সালে প্রয়াত এপস্টিনের সাথে তার পূর্ববর্তী দীর্ঘদিনের সম্পর্কের জন্যও এরদোসকে তদন্তের আওতায় আনা হয়েছে। মার্কিন কর্তৃপক্ষের প্রকাশিত নথি থেকে জানা যায় যে, ফ্লোরিডায় একজন নাবালিকাকে পতিতাবৃত্তির জন্য প্ররোচিত করার অভিযোগে এপস্টিন দোষী সাব্যস্ত হওয়ার পাঁচ বছর পর, ২০১৩ সালে এরদোস জেপি মরগ্যানের সাথে তার সম্পর্ক ছিন্ন করেন।

এক আর্থিক সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রকাশ হয়েছে, এরদোস এবং এপস্টিনের মধ্যে আদান-প্রদান হওয়া ইমেলগুলো থেকে বোঝা যায় যে, ব্যাংকিং সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে যোগাযোগ ছিল। ২০১২ সালে এরদোস তার জেপি মরগান অ্যাকাউন্ট থেকে এপস্টিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ইমেল করেছিলেন। এপস্টিনের আরেক সহযোগী, গোল্ডম্যান স্যাকসের সাবেক নির্বাহী ক্যাথরিন রুয়েমলারের ব্যাংকিং ব্যবস্থা নিয়ে এ দুজনের মধ্যে কর্মীদের মাধ্যমে পরোক্ষ যোগাযোগ ছিল।

যুক্তরাষ্ট্রের আরেক গণমাধ্যমের মতে, এরদোস সেই অল্প কয়েকজন ব্যক্তির মধ্যে একজন বলে মনে করা হয়, যারা ইনফান্তিনোর পরিকল্পনাগুলো প্রণয়নের সময় থেকেই সে সম্পর্কে জানতেন। পরিকল্পনাগুলোর মধ্যে ছিল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশুয়া কুশনার। বিশ্বকাপ ফাইনালের মাত্র কয়েকদিন আগে পর্যন্ত ইনফান্তিনো তার সবচেয়ে কাছের কর্মীদের কাছেও এ পরিকল্পনা প্রকাশ করেননি।

জশুয়া কুশনারের বিনিয়োগ সংস্থা, থ্রাইভ ইটার্নাল এবং ফিফা সম্ভাব্য বিক্রির জন্য সহ-বিনিয়োগকারী খুঁজে পেতে জেপি মরগান অ্যান্ড কোংকে ব্যবহার করার পরিকল্পনা করেছিল। যা পরবর্তীকালে ইনফান্তিনো বাতিল করে দেন। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রকল্পটি বিশ্ব ফুটবলে তোলপাড় সৃষ্টি করেছে এবং ফিফা সভাপতি হিসেবে ইনফান্তিনোকে তার ভবিষ্যৎ নিয়ে লড়াইয়ে নামিয়েছে। ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থা উয়েফা, এশিয়া এবং নর্থ ও সেন্ট্রাল আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এ প্রকল্প থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে।

এরদোস, গত বছর ৩২ মিলিয়ন ডলার আয় করে ব্যাংকটির দ্বিতীয় সর্বোচ্চ উপার্জনকারী ছিলেন। তিনি ইনফান্তিনোর সাথে তার সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি। এ দুজনের মধ্যে সম্পর্কটি স্পষ্ট নয়, যদিও ব্যাংকের একটি কর্মী সভায় এরদোস যখন বক্তব্য রাখছিলেন, তখন ইনফান্তিনো তার সাথে মঞ্চে ছিলেন।

এপস্টিনের সাথে এরদোসের লেনদেনের বিষয়ে জেপি মরগান আর্থিক সংক্রান্ত গণমাধ্যমকে বলেছে, ‘এই ব্যক্তির (এপস্টিন) সাথে আমাদের যে কোনো ধরনের সম্পর্কের জন্য আমরা দুঃখিত, কিন্তু তার জঘন্য অপরাধ সংঘটনে আমরা তাকে সাহায্য করিনি। প্রতিষ্ঠানটি ২০০২ সাল থেকে একাধিক সন্দেহজনক কার্যকলাপের প্রতিবেদন দাখিল করেছিল, কিন্তু সরকারের কাছ থেকে কোন সাড়া পায়নি। মেরি এরদোস তার গ্রেপ্তারের ছয় বছর আগে, ২০১৩ সালে তার অ্যাকাউন্টগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মেরি সর্বদা নিজেকে এবং তার সহকর্মীদের সততা ও বিশ্বাসের সর্বোচ্চ মানদণ্ডে ধরে রেখেছেন, আর্থিক পরিষেবা খাতের অন্যতম শীর্ষ নির্বাহী হিসেবে ধারাবাহিকভাবে স্বীকৃত এবং আমাদের প্রতিষ্ঠানের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা হিসেবে কাজ করে চলেছেন।’

Tags: এপস্টিনজিয়ান্নি ইনফান্তিনোফিফা বিশ্বকাপলিড স্পোর্টস
Previous Post

কাইথি-লিও-কুলির পরিচালক এবার নায়ক, বক্স অফিসে তোলপাড়!

Next Post

উয়েফা সুপার কাপ ফাইনাল পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালিয়ান রেফারি

Next Post
সোমালিয়ান রেফারি উয়েফা সুপার কাপ ফাইনাল পরিচালনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফা সুপার কাপ ফাইনাল পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালিয়ান রেফারি

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় ইব্রাহিম গোলের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যালেঞ্জ লিগে গোল করা ইব্রাহিম চোখ রাখছেন সাফের স্কোয়াডে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT