চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধু ব্যাগ-ঘড়িতেই ৭২ লাখ, ভাইরাল কঙ্গনার সংসদ লুক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:09 অপরাহ্ন 11, আগস্ট 2026
in বিনোদন
A A
কঙ্গনা রনৌত সড়কে ছাতা নিয়ে হাঁটছেন, হালকা পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদের বর্ষাকালীন অধিবেশনে যোগ দিতে গিয়ে আবারও নজর কাড়লেন বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউত। এবার তার পোশাকের পাশাপাশি আলোচনায় এসেছে বিলাসবহুল ব্যাগ, ঘড়ি ও ছাতা!

নয়াদিল্লিতে সংসদে যাওয়ার সময় কঙ্গনাকে দেখা যায় হালকা নীল রঙের এরি সিল্ক শাড়িতে। সঙ্গে ছিল সাদা রঙের ছোট হাতার ব্লাউজ। সাদামাটা শাড়ির সঙ্গে তার হাতে ছিল নকশা করা অ্যাকোয়া রঙের একটি ছাতা। এই ছাতাটিই যেন তার পুরো সাজে আলাদা মাত্রা যোগ করে।

প্রতিবেদন অনুযায়ী, গুড আর্থের এই ছাতাটির দাম প্রায় ৬ হাজার ১০০ রুপি! কাঠের হাতল ও গ্রীষ্মমণ্ডলীয় নকশার ছাতাটি শুধু বৃষ্টি থেকে সুরক্ষার উপকরণই ছিল না, বরং কঙ্গনার সাজের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।

তবে ছাতার চেয়েও বেশি নজর কেড়েছে তার বিলাসবহুল আনুষঙ্গিক সামগ্রী। কঙ্গনার হাতে ছিল কালো রঙের হার্মেস বারকিন ব্যাগ। বিভিন্ন প্রতিবেদনে ব্যাগটির আনুমানিক মূল্য প্রায় ৩৫ লাখ রুপি বলা হয়েছে। অবশ্য বারকিন ব্যাগের দাম আকার, চামড়া, হার্ডওয়্যার ও অন্যান্য বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

এদিকে কঙ্গনার হাতে দেখা গেছে রোলেক্স লেডি-ডেটজাস্ট ঘড়ি। এর আনুমানিক মূল্য প্রায় ২১ লাখ রুপি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ শুধু ব্যাগ ও ঘড়ির আনুমানিক মূল্যই দাঁড়াচ্ছে প্রায় ৫৬ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় যা ৭২. ৫৯ লাখ টাকা)। এর সঙ্গে ৬ হাজার ১০০ রুপির ছাতা যোগ করলে কঙ্গনার এই সংসদ লুকের বিলাসিতার দিকটি আরও স্পষ্ট হয়ে ওঠে।

সংসদে কঙ্গনার পোশাকে ভারতীয় ঐতিহ্যবাহী বস্ত্র ব্যবহারের প্রবণতা নতুন নয়। এর আগে বিভিন্ন সময় তাকে শাড়ি, হ্যান্ডলুম ও দেশীয় কাপড়ে দেখা গেছে। এবারও এরি সিল্কের শাড়ির মাধ্যমে সেই ধারাই বজায় রেখেছেন তিনি। তবে ব্যাগ, ঘড়ি ও রঙিন ছাতার সংযোজনে সাজে যুক্ত হয়েছে বিলাসিতার আলাদা ছোঁয়া এবং এই তিনের সমন্বয়ে কঙ্গনার এবারের সংসদ লুকও পরিণত হয়েছে আলোচনার কেন্দ্রে। ব্রুটইন্ডিয়া

Tags: কঙ্গনা রানাউতঘড়িছাতাবিলাসবহুলব্যাগরোলেক্সশাড়িসংসদ
Previous Post

আগস্টে বসছে সংসদের তৃতীয় অধিবেশন

Next Post

যাদের নিয়ে টপ এন্ড টি-টুয়েন্টি খেলতে যাচ্ছে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসাথে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যাদের নিয়ে টপ এন্ড টি-টুয়েন্টি খেলতে যাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের বিভিন্ন জেলার মানচিত্র ও পঞ্চাশের দশকের মানচিত্রের সংযোগ।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT