চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

হাকিম বাবুল by হাকিম বাবুল
5:14 অপরাহ্ন 11, আগস্ট 2026
in - সেমি লিড, জনপদ, শেরপুর
A A
বাংলাদেশের বিভিন্ন জেলার মানচিত্র ও পঞ্চাশের দশকের মানচিত্রের সংযোগ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: চ্যানেল আই ।

শেরপুরে এসএসসি পরিক্ষায় অকৃতকার্য হয়ে ঘরের ধর্নার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে অন্তি (১৬) নামের এক পরিক্ষার্থী। অন্তি চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করেছিলো।

মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে শেরপুরে নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চর বাছুর আলগী গ্রামে এ ঘটনা ঘটে। অন্তি ওই এলাকার কৃষক মো. দুলাল মিয়ার মেয়ে।

প্রতিবেশি মুরাদ হাসান জানান, গতকাল সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে অন্তি অকৃতকার্য হয়। সারাদিন সে তার ঘরে মন খারাপ করে ছিল। আজ মঙ্গলবার আনুমানিক ভোররাত তিনটার দিকে অন্তিকে তার ঘরের ধর্নার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার বাবা-মা। এসময় বাবা-মা’র চিৎকার কান্নাকাটির শব্দ শুনতে পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসে।

ওই প্রতিবেশী আরও জানান, কৃষক দুলাল মিয়ার ৩ মেয়ের মধ্যে সর্বকনিষ্ঠ ছিল অন্তি। পরিবারের সবার আদর আর ভালোবাসায় বেড়ে ওঠা অন্তির আত্মহত্যার কারণে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্তব্ধ করে দিয়েছে পুরো গ্রামকে।

নকলার চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ ভোরে চর বাছুর আলগী গ্রামে একজন এসএসসি পরিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tags: শেরপুর
Previous Post

যাদের নিয়ে টপ এন্ড টি-টুয়েন্টি খেলতে যাচ্ছে বাংলাদেশ

Next Post

১২ আগস্টের সূর্যগ্রহণ কোথায়, কীভাবে দেখা যাবে

Next Post
চাঁদ ও সূর্যগ্রহণের দৃশ্য, আকাশে অন্ধকার ও আলো মিশে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১২ আগস্টের সূর্যগ্রহণ কোথায়, কীভাবে দেখা যাবে

ফর্টিস এফসি দলের খেলোয়াড়রা মাঠে জয়ের উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুরাসকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে ফর্টিস এফসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT