চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২ আগস্টের সূর্যগ্রহণ কোথায়, কীভাবে দেখা যাবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 11, আগস্ট 2026
in তথ্যপ্রযুক্তি
A A
চাঁদ ও সূর্যগ্রহণের দৃশ্য, আকাশে অন্ধকার ও আলো মিশে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন অঞ্চলে বুধবার (১২ আগস্ট) দেখা যাবে সূর্যগ্রহণ। কোনো কোনো এলাকায় এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে, আবার কিছু অঞ্চলে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ হিসেবে।

জ্যোতির্বিজ্ঞানের এই বিরল ঘটনা সরাসরি দেখা সম্ভব না হলেও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধারণ করা দৃষ্টিনন্দন ছবি ও ভিডিও উপভোগ করতে পারবেন আগ্রহীরা।

সূর্যগ্রহণ কী?

চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে এবং সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয়, তখন সূর্যগ্রহণ ঘটে। সূর্যগ্রহণ মূলত পূর্ণগ্রাস, আংশিক ও বলয়গ্রাসসহ বিভিন্ন ধরনের হয়ে থাকে। পৃথিবীর কোন স্থান থেকে গ্রহণ দেখা যাচ্ছে এবং সেই সময় চাঁদ পৃথিবী থেকে কতটা দূরে রয়েছে, তার ওপর গ্রহণের ধরন নির্ভর করে।

সূর্য, চাঁদ ও পৃথিবীর অবস্থান দেখানো সূর্যগ্রহণের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: সংগৃহীত

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সূর্য, চাঁদ ও পৃথিবী প্রায় একই সরলরেখায় অবস্থান করে এবং চাঁদ সূর্যের পুরো চাকতি ঢেকে দেয়। তখন দিনের আকাশ কিছুটা ভোর বা গোধূলির মতো অন্ধকার হয়ে আসে। এ সময় সূর্যের বাইরের বায়ুমণ্ডল করোনা দেখা যেতে পারে।

অন্যদিকে চাঁদের উপচ্ছায়ার মধ্যে থাকা অঞ্চল থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যায়। এ সময় চাঁদ সূর্যের একটি অংশ ঢেকে দেয় এবং সূর্যকে অর্ধচন্দ্রাকৃতির মতো দেখায়।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণে (বামে) কখনও কখনও সূর্যের বাইরের বায়ুমণ্ডল দেখা যায়, আর বলয়গ্রাস সূর্যগ্রহণে (ডানে) সূর্যের উজ্জ্বল চাকতি দৃশ্যমান থাকে

বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্যের সামনে এলেও পৃথিবী থেকে তুলনামূলক দূরে থাকায় সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না। ফলে চাঁদের চারপাশে সূর্যের উজ্জ্বল বলয় দেখা যায়।

কোথা থেকে দেখা যাবে ১২ আগস্টের গ্রহণ?

আগামী বুধবারের সূর্যগ্রহণের পূর্ণগ্রাস পর্যায় দেখা যাবে উত্তর রাশিয়া, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন ও পর্তুগালের কিছু অংশ থেকে।

ছবি: সংগৃহীত

নাসার তথ্য অনুযায়ী, পূর্ণগ্রাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়টি শুরু হবে উত্তর রাশিয়ার একটি প্রত্যন্ত অঞ্চলে। এরপর চাঁদের ছায়া পূর্বদিকে অগ্রসর হয়ে ইউরোপের দিকে যাবে। স্থানীয় সময় সন্ধ্যার শেষভাগে সূর্যাস্তের ঠিক আগে স্পেনেও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। তবে পূর্ণগ্রাসের স্থায়িত্ব খুব বেশি সময় হবে না। এ পর্যায় আড়াই মিনিটেরও কম স্থায়ী হবে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চল, কানাডা, উত্তর-পশ্চিম আফ্রিকা ও ইউরোপের কিছু অংশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। কোনো কোনো এলাকায় সূর্যের ৯০ শতাংশ বা তারও বেশি অংশ চাঁদের আড়ালে চলে যেতে পারে।

আফ্রিকার কিছু অঞ্চল ও ইউরোপের মূল ভূখণ্ডে সূর্যাস্তের সময়ও আংশিক গ্রহণ চলতে পারে। এ ঘটনাকে ‘সূর্যাস্ত গ্রহণ’ বলা হয়।

কীভাবে নিরাপদে সূর্যগ্রহণ দেখবেন?

সাধারণ সানগ্লাস পরে কখনোই সরাসরি সূর্যের দিকে তাকানো উচিত নয়। এতে চোখের রেটিনায় স্থায়ী ক্ষতি হতে পারে।

সূর্যগ্রহণ দেখার জন্য আন্তর্জাতিক মান আইএসও ১২৩১২-২ পূরণ করে এমন বিশেষ গ্রহণ-পর্যবেক্ষণ চশমা ব্যবহার করতে হবে। সাধারণ সানগ্লাসের তুলনায় এসব চশমা অনেক বেশি মাত্রায় সূর্যের আলো কমিয়ে দেয়।

তবে গ্রহণ-পর্যবেক্ষণ চশমা পরেও ক্যামেরা, টেলিস্কোপ, দূরবীন বা অন্য কোনো অপটিক্যাল যন্ত্রের মাধ্যমে সরাসরি সূর্যের দিকে তাকানো নিরাপদ নয়। এতে কেন্দ্রীভূত সূর্যের আলো ফিল্টার ভেদ করে চোখের ক্ষতি করতে পারে।

পিনহোল প্রজেক্টরে দেখার উপায়

সূর্যের দিকে সরাসরি না তাকিয়ে পরোক্ষভাবেও সূর্যগ্রহণ দেখা যায়। এর সহজ একটি পদ্ধতি হলো পিনহোল প্রজেক্টর তৈরি করা।

পিনহোল প্রজেক্টর বানানোর জন্য একটি ঝাঁঝরি, অথবা ছোট ছিদ্রযুক্ত এক টুকরো কার্ড ব্যবহার করা যেতে পারে

এ জন্য দুটি কার্ড ব্যবহার করা যেতে পারে। সূর্যের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে একটি কার্ডের ছোট ছিদ্র দিয়ে সূর্যের আলো অন্য কার্ডের ওপর ফেললে সেখানে সূর্যের ছোট বৃত্তাকার প্রতিচ্ছবি তৈরি হবে।

গ্রহণের সময় চাঁদ ধীরে ধীরে সূর্যকে ঢেকে ফেললে ওই আলোর বৃত্তটিও পরিবর্তিত হতে দেখা যাবে। ছোট ছিদ্রযুক্ত ঝাঁঝরি বা এ ধরনের অন্য কোনো বস্তু ব্যবহার করেও একইভাবে সূর্যের প্রতিচ্ছবি দেখা সম্ভব।

আবহাওয়া খারাপ থাকলে বা নিজের এলাকায় গ্রহণ দেখা সম্ভব না হলে বিভিন্ন অনলাইন লাইভস্ট্রিমের মাধ্যমেও এই মহাজাগতিক ঘটনা দেখা যাবে। নাসাও এ উপলক্ষে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করবে।

Tags: পূর্ণগ্রাসসূর্যগ্রহণ
Previous Post

শেরপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

Next Post

মুরাসকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে ফর্টিস এফসি

Next Post
ফর্টিস এফসি দলের খেলোয়াড়রা মাঠে জয়ের উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুরাসকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে ফর্টিস এফসি

খাদ্য অধিকার আইন প্রণয়নে ‘খানি বার্ষিক সম্মেলন ২০২৬’ এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

খাদ্য অধিকার আইন প্রণয়নে ‘খানি বার্ষিক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT