চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসিতে ফল বিপর্যয়, একাদশে অর্ধেকের বেশি আসন ফাঁকা

মোস্তফা মল্লিক by মোস্তফা মল্লিক
4:25 অপরাহ্ন 11, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, শিক্ষা
A A
শিক্ষার্থীরা স্কুলে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছর একাদশ শ্রেণিতে প্রায় ১৩ লাখ ৬১ হাজার আসন ফাঁকা থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষায় গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে কমসংখ্যক শিক্ষার্থী পাস করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালে একাদশ শ্রেণিতে মোট আসন রয়েছে প্রায় ২৫ লাখ। এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থী একাদশে ভর্তি হলেও অর্ধেকের বেশি আসন খালি থাকবে। গত বছরও একাদশ শ্রেণিতে উল্লেখযোগ্যসংখ্যক আসন ফাঁকা ছিল। ২০২৫ সালে প্রায় ২৫ লাখ আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি হয়েছিল ৫৮ দশমিক ৭ শতাংশ। ফলে খালি ছিল ৪১ দশমিক ৩ শতাংশ আসন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাব খাটিয়ে আসনসংখ্যা বাড়ানো, শিক্ষার্থীদের শিক্ষা চক্র শেষ না করা এবং অকৃতকার্য হওয়ার মতো বিভিন্ন কারণে একাদশে বিপুলসংখ্যক আসন ফাঁকা থাকছে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ইংরেজি ও গণিতে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় পাসের হারে বড় ধরনের প্রভাব পড়েছে।

শিক্ষাবিদরা বলছেন, শিক্ষার্থীর সংখ্যা ও বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্য না রেখে কলেজগুলোতে আসন বাড়ানোর ফলে প্রতিবছরই বিপুলসংখ্যক আসন খালি থাকছে। এই পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের আসনসংখ্যা নির্ধারণে নতুন করে পরিকল্পনা ও বাস্তবভিত্তিক নীতিমালা প্রয়োজন।

উল্লেখ্য, চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। অর্থাৎ প্রায় ৭ লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

Tags: আসন ফাঁকাএকাদশএসএসসি
Previous Post

তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন, এসবের কোনো নম্বর হয় না: শিক্ষামন্ত্রী

Next Post

টুকসার ঘোষণাপত্র প্রকাশ: শ্রম অভিবাসন ব্যবস্থার কার্যকর সংস্কারের আহ্বান

Next Post
শ্রম অভিবাসন ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

টুকসার ঘোষণাপত্র প্রকাশ: শ্রম অভিবাসন ব্যবস্থার কার্যকর সংস্কারের আহ্বান

বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ভাষণ দিচ্ছেন জনসম্মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসিনা দেশের অর্থনীতি শূন্যের কোটায় নিয়ে গেছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT