চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ জানে টেস্টে নেমে কী করতে হবে, বলছেন অজি তারকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:30 অপরাহ্ন 11, আগস্ট 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর দুই দিন পর প্রায় ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে সাদা পোশাকের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে দুই দল। দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচটি ভালো হয়নি টাইগারদের। সেটিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না অস্ট্রেলিয়া ওপেনার ট্রাভিস হেড, তিনি মনে করেন বাংলাদেশের ভালোভাবেই জানে টেস্টে কী করতে হবে।

ডারউইনে তিনদিনের প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে ৭৫.৫ ওভারে ২৬৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। জবাবে নেমে ৮৩.২ ওভারে ৩৫৫ রানে সবকটি উইকেট হারায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ৯২ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ২২ ওভারে ৫৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সে ম্যাচ এবং আসন্ন টেস্ট নিয়ে কথা বলেন অজি ব্যাটার ট্রাভিস হেড।

প্রস্তুতি ম্যাচের স্কোরকার্ডকে বেশি গুরুত্ব দিতে রাজি নয় হেড। তার মতে, সফরের এ ম্যাচগুলো ঠিকঠাক খেলা খুবই চ্যালেঞ্জিং। বলেছেন, ‘আমিও বছরের পর বছর ধরে বেশ কিছু বাজে ম্যাচ খেলেছি, এবং সেগুলো সবসময়ই একটি চ্যালেঞ্জ কারণ তখন আপনার মন অন্য কোথাও থাকে।’

‘সিএ একাদশ দলের প্রতি কোনো অসম্মান না রেখেই বলছি, বাংলাদেশ দলে এমন খেলোয়াড় আছে যারা শুধুমাত্র বৃহস্পতিবারের ম্যাচ এবং সেখান থেকে তাদের কী অর্জন করা দরকার, তা নিয়েই চিন্তিত থাকবে।’

‘বাংলাদেশ প্রথম ইনিংসে ভালো খেলেছে। তারা এতে হতাশ হবে এবং বাইরের দিক থেকে ফলাফলটা কেমন দেখাচ্ছে তা নিয়েও তারা চিন্তিত। কিন্তু আমি মনে করি, ভেতরে ভেতরে তারা শুধু বৃহস্পতিবারের ম্যাচ নিয়েই চিন্তিত থাকবে।’

আগামী ১৩ আগস্ট ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

Tags: অস্ট্রেলিয়াটেস্টট্রাভিস হেডডারউইনবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

শিক্ষার্থীরা বিনামূল্যে সপ্তাহে একদিন জুলাই জাদুঘর পরিদর্শন করতে পারবে

Next Post

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

Next Post
শিক্ষা বোর্ড ভবনের সামনে বাংলা ভাষায় লেখা স্লোগান. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

সংসদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা চলছে, সাংবাদিকরা ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদে বৈঠক, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT