চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লাপাত্তা’-তে নয়া লুকে জয়, বললেন ‘খেলা ঘুরে যাবে’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:00 অপরাহ্ন 11, আগস্ট 2026
in বিনোদন
A A
নতুন লুকে জয়, খেলা ঘুরে যাবে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপারস্টার শাকিব খানের সাড়া জাগানো সিনেমা ‘বরবাদ’র নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবার ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’ বানাচ্ছেন। আইস্ক্রিনের জন্য নির্মিতব্য এই ওয়েব ফিল্মে অভিনয় করছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।

যেখানে জয় একেবারে নয়া লুকে ধরা দিলেন। মঙ্গলবার দুপুরে নিজের সেই লুকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন জয়। যেখানে তার মুখে গোফ, মাথায় টুপি এবং শরীরে ঘামের ছাপ দেখা গেছে! নতুন এই লুক ফেসবুকে পোস্ট করার সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

ছবিটি প্রকাশ করে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ‘দর্শকদের জন্য দারুণ এক বিনোদন এবং চমক। কাজ করার সময় আমার মনে টান দেয়, কোন কাজ দর্শকপ্রিয় হবে। আমার মনে হয়, খেলা ঘুরে যাবে।’

পরে জয় বলেন, দারুণ একটি কন্টেন্ট পাবে দর্শক। কাজ করে মজা পাচ্ছি। খুব ভালো হচ্ছে। আমার বিশ্বাস, দর্শক টানটান উত্তেজনা ও খুব মজা পাবে।

মেহেদী হাসান হৃদয়ের নির্মাণে ‘লাপাত্তা’য় জয়কে ঠিক কী ধরনের চরিত্রে দেখা যাবে, তা এখনো বিস্তারিত জানানো হয়নি। তবে তার প্রকাশিত নতুন লুক ও মন্তব্যের পর ওয়েব ফিল্মটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

বর্তমানে এই ওয়েব ফিল্মের শুটিং চলছে। এতে আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, নাসির উদ্দিন খানসহ অনেকে। নির্মাতা জানান, কমেডি, থ্রিলার গল্পে নির্মিত হচ্ছে ফিল্মটি। দুর্গা পূজায় এটি আইস্ক্রিনে মুক্তি পাবে।

Tags: আইস্ক্রিননাসির উদ্দিন খাননুসরাত ফারিয়ালাপাত্তালিড বিনোদনশাহরিয়ার নাজিম জয়
Previous Post

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদে বৈঠক, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বার্তা

Next Post

তিন মাস ১৫ দিন পর কাপ্তাই হ্রদে আবারও মাছ ধরা শুরু

Next Post
কাপ্তাই হ্রদে মাছ ধরা হচ্ছে, স্থানীয় জেলেরা মাছ শিকার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন মাস ১৫ দিন পর কাপ্তাই হ্রদে আবারও মাছ ধরা শুরু

ভারতের সংসদ ভবনের বাইরে বিক্ষোভকারীদের প্রতিবাদ মিছিল।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে সংসদের বাইরে পাল্টাপাল্টি বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT