চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘র’ প্রধানের সফর নিয়ে বার্তা, সাকিবকে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’ বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:04 অপরাহ্ন 11, আগস্ট 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (সংগৃহীত) ।

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান বাংলাদেশ সফরে আসতে পারেন, তবে শেখ হাসিনার আমলের মতো কোনো ভারতীয় গোয়েন্দা সংস্থা এ দেশে কাজ করতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে ক্রিকেটার সাকিব আল হাসানকে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’ বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আমাদের গোয়েন্দা প্রধান ভারতে গিয়েছেন। ‘র’-এর প্রধান এ দেশে সফরে আসতেই পারেন। তবে ভারতের কোনো গোয়েন্দা সংস্থা হাসিনার আমলের মতো এ দেশে কাজ করতে পারবে না।’

সাকিব আল হাসান প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ‘সাকিব আল হাসান একজন নষ্ট পচে যাওয়া মানুষ। উনার কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।’

সংবাদ সম্মেলনে সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডের মূল্যায়ন নিয়েও কথা বলেন তিনি। জানান, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড ও অগ্রগতি অত্যন্ত সূক্ষ্মভাবে মূল্যায়ন করা হচ্ছে। সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জনগণের উদ্দেশে ভাষণ দেবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও বিশেষ সহকারীদের সমন্বয়ে এ জন্য একটি কমিটি রয়েছে। তিনি নিজেও ওই কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। ১৮০ দিন শেষে প্রধানমন্ত্রী নিজেই জনগণের সামনে সরকারের কার্যক্রম তুলে ধরবেন।

কেবিনেট সদস্যদের পারফরম্যান্সের ভিত্তিতে রদবদল হতে পারে বলেও জানান তিনি। তবে এর সঙ্গে ১৮০ দিনের মূল্যায়নের সরাসরি কোনো সম্পর্ক নেই বলে উল্লেখ করেন।

এ ছাড়া শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফিরলে তাকে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, তিনি দেশে এলে সঠিক বিচার পাবেন।

Tags: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
Previous Post

প্রধানমন্ত্রীর সঙ্গে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা’র শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ

Next Post

‘তিন কুল’ কেন পড়বেন, হাদিসে রয়েছে যে ফজিলত

Next Post
প্রার্থনার জন্য হাত খোলা, মুসলিম ব্যক্তির হাতে তাসবিহ।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তিন কুল’ কেন পড়বেন, হাদিসে রয়েছে যে ফজিলত

ত্বকের যত্নে মুখের ম্যাসাজ ও প্রাকৃতিক উপাদান ব্যবহার. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়সের ছাপ কমাতে ত্বকের যত্নে যেসব অভ্যাস জরুরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT