চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজ দিন দিন ক্রিকেট বিশ্বকাপের ইতালি হয়ে যাচ্ছে

খেলতে হবে বাছাইপর্ব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:32 পূর্বাহ্ন 11, আগস্ট 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবলে ইতালি আর ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ, যেন একই মালায় গাঁথা দুটি দেশ। ইতালি চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন। তবে সবশেষ তিন বিশ্বকাপে বাছাইপর্ব পার হতে পারেনি তারা। অন্যদিকে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ আরও একবার ব্যর্থ সরাসরি ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করতে। টানা তৃতীয়বার ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় ২০২৭ আসরে সরাসরি খেলতে পারবে না দুবারের চ্যাম্পিয়নরা।

১৪ দলের অংশগ্রহণে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় গড়াবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। আয়োজক হিসেবে সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে। আরও ৮টি দল চূড়ান্ত হবে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে। আয়োজকদের মধ্যে সাউথ আফ্রিকা র‍্যাঙ্কিংয়ে সেরা আটে থাকায় সেরা নয়ে থাকা দলটি বিশ্বকাপে সরাসরি খেলবে।

বাকি ৮ দল হিসেবে জায়গা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ।

৭৭ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান এখন ১০ নম্বরে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেরা নয়ে ওঠা তাদের পক্ষে সম্ভব না হওয়ায় সরাসরি বিশ্বকাপে সরাসরি খেলার দৌড় থেকে ছিটকে গেছে তারা। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের সামনে রয়েছে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুর দিকে ভারতে গড়ানোর কথা সিরিজটি। ৩০ সেপ্টেম্বরের আগে তাদের ম্যাচ কেবল দুটি। ভারতকে ম্যাচ দুটিতে হারালেও যোগ্যতা অর্জনের মতো পর্যাপ্ত পয়েন্টে পৌঁছাতে পারবে না উইন্ডিজ। ফলে আগামী বছর ফেব্রুয়ারিতে বাছাইপর্ব খেলতে হবে তাদের।

ওয়েস্ট ইন্ডিজের এই পরিণতি যেন ইতিহাসের পুনরাবৃত্তি। ২০১৯ বিশ্বকাপেও র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় তাদের বাছাইপর্ব খেলতে হয়েছিল। কঠিন লড়াইয়ের পর মূলপর্বে জায়গা করে নেয় দলটি।

চার বছর পর, ২০২৩ বিশ্বকাপের বাছাইপর্বে ঘটে আরও বড় বিপর্যয়। জিম্বাবুয়েতে গড়ানো বাছাইপর্বের সুপার সিক্সে জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের কাছে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। তাতে প্রথমবার বিশ্বকাপের মূলপর্ব থেকে ছিটকে যায় ক্যারিবীয়রা।

Tags: আইসিসিওয়ানডে বিশ্বকাপ ২০২৭ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টস
Previous Post

‘শিক্ষক নিয়োগ’ পদ্ধতি পরিবর্তন নিয়ে গুঞ্জন-আন্দোলন, শেষ পর্যন্ত কী হবে?

Next Post

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়ে কী বার্তা দিতে চায় জামায়াত জোট?

Next Post
বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের লোগো সমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়ে কী বার্তা দিতে চায় জামায়াত জোট?

ইউটিউবের লোগো সহ মোবাইল ফোনে ভিডিও প্ল্যাটফর্মের স্ক্রিন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউটিউব থেকে আয়ে বড় পরিবর্তন, কঠোর 'নতুন নীতিমালা' প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT