চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় যে ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:15 অপরাহ্ন 10, আগস্ট 2026
in - সেমি লিড, আদালত
A A
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভবন ও সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে আগামী ২৭ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের এ মামলায় জিয়াউল আহসানকে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করা হয়। আবেদন মঞ্জুর করে আগামী ২৭ আগস্ট তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন আদালত। বর্তমানে মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলায় গ্রেপ্তার রয়েছেন সাবেক এ সেনা কর্মকর্তা।

২০২৫ সালের ৩ জুন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে নিজের গুম হওয়ার অভিযোগ করেন সালাহউদ্দিন আহমদ। অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলাম।

২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহউদ্দিন আহমদকে তুলে নেওয়ার অভিযোগ রয়েছে। প্রায় দুই মাস পর ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে তার সন্ধান পাওয়া যায়। পরে বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা হয়।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৫ সালের ১১ আগস্ট দেশে ফেরেন সালাহউদ্দিন আহমদ।

কর্নেল মোমেনকেও হাজিরের নির্দেশ

জাকির হোসেন নামে এক শিক্ষার্থীকে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল আবদুল্লাহ আল মোমেনকেও ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় কর্নেল মোমেন বর্তমানে ঢাকা সেনানিবাসের একটি সাব-জেলে রয়েছেন।

Tags: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীগুমের ঘটনামানবতাবিরোধী অপরাধমামলাশেখ হাসিনাসালাহউদ্দিন আহমদস্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

বড় চমকের প্রস্তুতি, দুই বিশ্বকাপজয়ীর খুব কাছাকাছি বার্সা, আছে এক আর্জেন্টাইন

Next Post

আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত সম্পর্ক

Next Post
বাংলাদেশ-ভারত সম্পর্কের আলোচনার জন্য দুই নেতা সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত সম্পর্ক

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের ছবি, পাঞ্জাবি ও টুপি পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT