চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

বিবিসি বাংলার প্রতিবেদন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:37 অপরাহ্ন 10, আগস্ট 2026
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
অগ্নিকাণ্ডের কারণে ভবনটি জ্বলছে, আশেপাশে গাড়ি ও লোকজন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানা এলাকার মুসা সানাইয়া শিল্পাঞ্চলের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় কারখানায় থাকা ১৭ বাংলাদেশি কর্মীর মধ্যে একমাত্র হাবিবুর রহমান হাবিব বাইরে থাকায় প্রাণে বেঁচে গেছেন।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া হাবিবুর রহমান জানিয়েছেন, রোববার দুপুর দেড়টার দিকে তিনি চুল কাটাতে সেলুনে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসে কারখানাটিতে আগুন জ্বলতে দেখেন। এরপর জানতে পারেন, ভেতরে থাকা অন্য ১৬ জনই মারা গেছেন। ওই কারখানার মালিক ও শ্রমিক ছিলেন বাংলাদেশিরাই। তারা নিজেরাই আসবাবপত্র তৈরি করে বিক্রি করতেন।

স্থানীয় ফায়ার সার্ভিসের তথ্যের বরাত দিয়ে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহতদের মধ্যে আটজন সরাসরি আগুনে পুড়ে মারা গেছেন। অন্যরা আগুনের কারণে সৃষ্টি হওয়া কালো ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে মারা যান। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার দুজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন বলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে।

নিহত ১৬ বাংলাদেশির মধ্যে রয়েছেন ফরিদ, শুভ, মো. রুবেল প্রামাণিক, সুমন, মো. কলিম উদ্দিন, মো. মোহন, মো. সুমন, মিনহাজ, হৃদয়, শাহিন, আব্দুল জলিল, মজিদুল, সাগর, শামিম, সাব্বির ও শ্যামল। তাঁদের মধ্যে শামিম ও সাব্বির নাটোরের নলডাঙ্গা উপজেলার এবং শ্যামল রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছে তথ্য সংগ্রহ শুরু করে। নিহতদের পরিচয় নিশ্চিতকরণ, আইনি প্রক্রিয়া সম্পন্ন এবং ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সৌদি আরব বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ থেকে ১১ লাখের বেশি মানুষ কর্মসংস্থানের জন্য বিদেশে গেছেন। তাদের বড় একটি অংশ সৌদি আরবে কর্মসংস্থানের উদ্দেশ্যে গেছেন।

Tags: আগুনসৌদি আরবহাবিবুর রহমান হাবিব
Previous Post

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

Next Post

হামে আরও ৫ জনের মৃত্যু

Next Post
অসুস্থ শিশুর জন্য অক্সিজেন মাস্ক পরাচ্ছেন মা. Channel i News - চ্যানেল আই নিউজ

হামে আরও ৫ জনের মৃত্যু

দিনাজপুরের একটি স্কুলের প্রবেশদ্বার, ছাত্র-শিক্ষক ও যানবাহন দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের ১৮ বিদ্যালয়ের কেউ পাস করেনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT