চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আগুন লেগে পুড়ে যাচ্ছি মা, মরে যাচ্ছি’, মৃত্যুর আগে শেষ ভয়েস মেসেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:04 অপরাহ্ন 10, আগস্ট 2026
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
দুজন শোকাহত ব্যক্তি, একজন কাঁদছেন, অন্যজন ছবি ধরে আছেন, শোকের মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত।

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় আগুন লাগার পর মাকে শেষ ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন নওগাঁর আত্রাইয়ের মোহন প্রামাণিক। কণ্ঠে আতঙ্ক নিয়ে বলেছিলেন, ‘মা, দুইটা কথা কমু, আমি আর কথা কমু না। আগুন লেগে পুড়ে যাচ্ছি মা, মরে যাচ্ছি।’

গতকাল রোববার (৯ আগস্ট) দুপুরে সৌদি আরবের রিয়াদের শিফা থানা এলাকার একটি সোফা তৈরির কারখানায় আগুন লাগে। এতে ময়না খাতুনের দুই ছেলে সুমন প্রামাণিক ও মোহনসহ গন্ডগোহালি গ্রামের আরো দুজন নিহত হন। দুই ছেলেকে হারিয়ে এখন দিশেহারা তাদের মা ময়না খাতুন।

কান্নাজড়িত কণ্ঠে ময়না খাতুন বলেন, বড় ছাওয়াল গেছে সাত বছর হচ্ছে। আর মেজো ছাওয়াল গেছে দুই বছর। কোনদিনও ছুটিতে আসেনি। ছাওয়ালটা বলত, ‘মা, কষ্ট করে খেয়ে দেনা শোধ করছি কেবল। বাড়ির কাজটা শুরু করছি, বাড়ি এসে বিল্ডিংয়ের কাজটা শেষ করব।’ আমার বাবার আর বাড়ি আসা হলো না। কী সর্বনাশ হলো বাবা আমার!

স্থানীয় বাসিন্দারা জানান, সুমন ও মোহন দীর্ঘদিন ধরে সৌদি আরবে কাজ করছিলেন। পরিবারের আর্থিক সংকট কাটাতে তারা দেশটিতে পাড়ি দিয়েছিলেন।

সোমবার (১০ আগস্ট) সকালে নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামে ময়না খাতুনের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারিতে ভারি হয়ে আছে পরিবেশ। ছেলেদের হারিয়ে শোকে কাতর পরিবারের সদস্যরা।

ময়না খাতুন জানান, অগ্নিকাণ্ডের দিন সকালে মেজো ছেলে মোহনের সঙ্গে কথা হয়েছিল। তিনি বলেন, ‘কালকে মেজো ব্যাটার সঙ্গে সকালে কথা কইছি। কইল, ‘ভালোই আছি মা, তুমি ভাত খাও। তুমি সুস্থ থাকো। ভাই মাল দিতে গেছে, মাল দিয়ে আসবে।’

এরপরই তিনি কারখানায় আগুন লাগার খবর পান। আগুনের মধ্যে থেকেই মোহন তাকে একটি ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন বলে জানান তিনি।

ছেলেদের হারানোর কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন ময়না খাতুন। সন্তানদের মরদেহ দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো বুকে জড়িয়ে ধরার আকুতি জানিয়ে তিনি বলেন, ‘আমার দুই বাবা আমার বুকে এনে দেও বাবা। আমার বাবাদের দেখে আমি কলিজা শান্তি করব। আমার দুই ধনকে আমার বুকে এনে দে বাবা।’

মোহনের বিয়ের পরিকল্পনার কথাও বলেন তিনি। ময়না খাতুন বলেন, ‘মোহন কইতেছিল, এসে বিয়া করমু মা। মেয়ে-টেয়ে দেখো না, আমি ১০টা দেখে একটা বিয়ে করমু মা।’

কথাগুলো বলতে বলতে আবারও কান্নায় ভেঙে পড়েন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, সংসারের দেনা শোধ করার পাশাপাশি বাড়ির নির্মাণকাজ শেষ করে দেশে ফেরার পরিকল্পনা ছিল মোহনের। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দেয়া তালিকা অনুযায়ী, সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ নিহতের মধ্যে ১৩ জনেরই বাড়ি নওগাঁর আত্রাইয়ে।

মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

Tags: রিয়াদ
Previous Post

বরিশাল বোর্ডে এবার পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫

Next Post

চীনের তিয়ানজিনে কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী অক্টোবরে

Next Post
চীনের তিয়ানজিনে কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী, ২৬-২৮ অক্টোবর ২০২৬. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের তিয়ানজিনে কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী অক্টোবরে

প্রতিমন্ত্রীর হাতে চুল বিক্রি করে ঘরভাড়া নেওয়ার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাথার চুল বিক্রি করে ঘরভাড়া, পাশে প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT