চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরমুজ প্রণালী খুলতে যে ৬ শর্ত দিল ইরান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:03 অপরাহ্ন 09, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্প ও ইরানের শীর্ষ নেতা হরমুজ প্রণালী নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালি পুনরায় খুলতে নতুন কিছু শর্ত দিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থা পলিটব্যুরো জানিয়েছে, যুক্তরাষ্ট্র তার আচরণ সংশোধন না করা পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না।

শনিবার (৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রকাশিত নিরাপত্তা পরিষদের প্রধান মোহাম্মদ বাঘের জোলঘাদরের একটি বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আর কখনোই ইরানকে হুমকি দিতে পারবে না। একই সঙ্গে ইরান ও অঞ্চলটিতে তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে।

ইরানের দাবির মধ্যে আরও রয়েছে—দেশটির বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ অবরোধ তুলে নিতে হবে এবং সেখান থেকে মার্কিন সামরিক বাহিনী প্রত্যাহার করতে হবে। পাশাপাশি যুদ্ধের কারণে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্রকে। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ করা সম্পদ নিঃশর্তভাবে ছেড়ে দেওয়ার দাবিও জানিয়েছে তেহরান।

ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ওয়াশিংটন আগে জানিয়েছিল, নৌ অবরোধ প্রত্যাহারের আগে হরমুজ প্রণালি নিয়ে একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছাতে চায় তারা।

এর আগে ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল, হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে তারা একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছে। ইরান ও ওমান—দুই দেশই প্রণালিটির দুই পাশে অবস্থিত। আলোচনায় মধ্যস্থতাকারী উপসাগরীয় দেশ ওমান আজ শনিবার এক বিবৃতিতে জানায়, আলোচনা এখনো চলছে এবং তা ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে এগোচ্ছে।

এদিকে চলমান আলোচনার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (অ্যাডনক) একটি জাহাজ হরমুজে হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে আমিরাতের কর্তৃপক্ষ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, বাণিজ্যিক জাহাজে হামলার অংশ হিসেবে ইরান ওই জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

অ্যাডনক এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ভোরে এই হামলা চালানো হয়। তবে ওই হামলায় কেউ হতাহত হয়নি। কোম্পানিটি বলেছে, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় তাদের এক ডজনের বেশি জাহাজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে। এসব হামলায় একজন নাবিক নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। তবে তারা হামলার সুনির্দিষ্ট স্থান বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি।

পরে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার জানায়, ওমানের খাসাব শহরের পূর্ব দিকে একটি জাহাজ হামলার শিকার হয়। এতে জাহাজে আগুন ধরে গেলেও পরে তা নিয়ন্ত্রণে আসে। জাহাজ ও এর নাবিকেরা নিরাপদে রয়েছেন বলে জানানো হয়েছে। তবে ঘটনাটি আমিরাতের জাহাজে হামলার কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Tags: ইরানহরমুজ প্রণালী
Previous Post

মেসির বাবা হোর্হে মেসির মৃত্যু, বিশ্বজুড়ে শোক

Next Post

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি

Next Post
বাংলাদেশের নির্বাচন কমিশনের লোগো সামনে, ভবন পেছনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি

ঢাকার নদী ও শহর দৃশ্য, ইতিহাসের গল্প বলে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার খাবার ঐতিহ্যের স্বাদে যেন ইতিহাসের গল্প বলে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT