চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন হাজার হাজার ভারতীয় নাগরিককে বহিষ্কার করছে কানাডা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:15 অপরাহ্ন 08, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
কানাডার পতাকা ল্যান্ডমার্কের উপর উড়ছে, বিখ্যাত বিগ বেনের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

চলতি বছরের প্রথম ছয় মাসেই কানাডা থেকে ৩ হাজার ৩২৩ ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এই সংখ্যা পুরো ২০২৫ সালে বহিষ্কৃত ভারতীয় নাগরিকের সংখ্যার প্রায় ৮৮ শতাংশ। একই সঙ্গে গত ছয় বছরের বহিষ্কারের রেকর্ডও ছাড়িয়ে গেছে এ সংখ্যা।

শনিবার (৮ আগস্ট) কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) তথ্যের বরাতে এ তথ্য জানা গেছে।

সিবিএসএর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কানাডা থেকে মোট ৩ হাজার ৭৭৯ ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হয়েছিল। সেটিই ছিল তখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা। তবে চলতি বছরের প্রথম ছয় মাসেই সেই সংখ্যার কাছাকাছি পৌঁছে গেছে বহিষ্কারের সংখ্যা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, কানাডা বর্তমানে অভিবাসন ব্যবস্থা কঠোর করছে। একই সঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী বিদেশি কর্মীসহ অস্থায়ী বাসিন্দার সংখ্যা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিবাসন নীতি না মানা, আশ্রয় বা শরণার্থী আবেদন প্রত্যাখ্যাত হওয়া, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কানাডায় অবস্থান এবং ভিসা জালিয়াতির মতো কারণে ভারতীয় নাগরিকদের নিয়মিত বহিষ্কার করা হচ্ছে।

২০২৬ সালের প্রথম ছয় মাসে বহিষ্কারের দিক থেকে ভারতীয় নাগরিকরা সবচেয়ে বড় জাতীয় গোষ্ঠী হিসেবে উঠে এসেছেন। এ সময়ে দ্বিতীয় অবস্থানে থাকা মেক্সিকোর ১ হাজার ৫৭৩ নাগরিককে কানাডা থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে টানা পাঁচ বছর বহিষ্কারের তালিকায় মেক্সিকো শীর্ষে ছিল। ভারত ছিল দ্বিতীয় অবস্থানে।

সিবিএসএ আরও জানিয়েছে, কানাডা থেকে বহিষ্কারের অপেক্ষায় থাকা ব্যক্তিদের তালিকাতেও ভারতীয়রা সবচেয়ে বড় গোষ্ঠী। বর্তমানে ৭ হাজার ৬৬৯ ভারতীয় নাগরিক বহিষ্কারের প্রক্রিয়ায় রয়েছেন।

চলতি বছর কানাডা থেকে বহিষ্কৃত ভারতীয় নাগরিকের সংখ্যা যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত পাঠানো ভারতীয় নাগরিকের সংখ্যারও আড়াই গুণের বেশি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২২ জুলাই পর্যন্ত চলতি বছর যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ২৭৩ ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।

Tags: অভিবাসন নীতিবহিষ্কারভারতীয় নাগরিক
Previous Post

চট্টগ্রাম ছাড়া ঘটনাবহুল এইচএসসি পরীক্ষা শেষ, ফল প্রকাশের সম্ভাব্য সময় ঘোষণা

Next Post

অফুরন্ত জ্বালানির পথে চীন, ২০২৭ সালে ‘কৃত্রিম সূর্যে’ বড় পরীক্ষা

Next Post
চীন এর কৃত্রিম সূর্য প্রকল্পের পরীক্ষাগার, ২০২৭ সালে বড় পরীক্ষা পরিকল্পনা. Channel i News - চ্যানেল আই নিউজ

অফুরন্ত জ্বালানির পথে চীন, ২০২৭ সালে ‘কৃত্রিম সূর্যে’ বড় পরীক্ষা

জ্বালানি তেল আমদানির নীতিমালা ও বিশেষ সুবিধা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালানি তেল আমদানির প্রস্তাবিত নীতিমালা, 'বিশেষ সুবিধা' প্রশ্নে যা বলল সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT