চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এত উইড়েন না’, কাফনের কাপড়-গুলিসহ চিঠিতে বিএনপি নেতাকে হত্যার হুমকি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:57 অপরাহ্ন 08, আগস্ট 2026
in - সেমি লিড, অপরাধ
A A
নেতা বা ব্যক্তির হাতে চিঠি ও গুলির ছবি, রাজনৈতিক হুমকি বোঝানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ায় বিএনপির স্থানীয় এক নেতার বাসার ফটকের সামনে কাফনের কাপড়, গুলি, আতর, সাবান ও গোলাপজলসহ একটি চিঠি রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বাজার করার একটি ব্যাগে এসব সামগ্রী রেখে যাওয়া হয়।

হুমকি পাওয়া ওই নেতার নাম মো. ইসমাইল হোসেন মোল্লা। তিনি ইয়ারপুর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পদপ্রার্থী।

শনিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে বাসার ফটকের সামনে ব্যাগটি দেখতে পান ইসমাইল হোসেন। পরে ব্যাগের ভেতর কাফনের কাপড়সহ অন্যান্য সামগ্রী ও হুমকির চিঠি দেখতে পান তিনি।

চিঠিতে ইসমাইল হোসেনকে উদ্দেশ করে বলা হয়, ‘প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের? আপনি বা আপনার পরিবারের লোকজন যেভাবে উড়তেছেন এত উইড়েন না, এটা তো ভালো হচ্ছে না।’

চিঠিতে আরও বলা হয়, ‘ভালোবেসে শেষবিদায়ের সকল কিছুই দিয়ে পাঠালাম।’ এরপর নিজেদের সংশোধন করার পরামর্শ দিয়ে হুমকিদাতারা লিখেছে, তা না হলে ‘অদৃশ্য কেউ’ সালাম দিতে পৌঁছে যাবে এবং ‘পরকালের ঠিকানাতে’ চলে যেতে হবে।

চিঠির শেষে হুমকিদাতা হিসেবে ‘অদৃশ্য মুসাফির’ নাম ব্যবহার করা হয়েছে।

ইসমাইল হোসেন মোল্লা বলেন, ‘এত দিন তো ভেবেছিলাম, আমার কোনো শত্রু নেই। এখন তো দেখছি আছে। কে বা কারা হুমকি দিয়েছে, বুঝতে পারছি না। তবে এই হুমকির ভয় আমি পাই না। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেব।’

খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাজারের ব্যাগটি উদ্ধার করে পুলিশ। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ব্যাগ থেকে কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপজল, সাবান ও একটি চিঠি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tags: চিঠিবিএনপি নেতাহত্যার হুমকি
Previous Post

গুগল-মেটা-টিকটকের কাছ থেকে বাংলাদেশে বিনিয়োগ প্রস্তাব

Next Post

বাবা হারালেন মেসি

Next Post
মেসির বাবা ও তিনি একসঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা হারালেন মেসি

রোটারি সদস্যরা সম্মাননা গ্রহণ করছেন, বাংলাদেশে রোটারি ইন্টারন্যাশনাল. Channel i News - চ্যানেল আই নিউজ

রোটারি ইন্টারন্যাশনালের সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT