চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের অনুমতি ছাড়া কীভাবে একটি সংগঠন শেখ হাসিনার সংবাদ সম্মেলন করে, প্রশ্ন রিজভীর 

''শেখ হাসিনা সরকারের সময়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ভারতে সংবাদ সম্মেলন করার সুযোগ দেওয়া হয়নি।''

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:55 অপরাহ্ন 08, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
শেখ হাসিনার সংবাদ সম্মেলনে রিজভীর প্রশ্নের মুখোমুখি হন এক ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাঁর প্রশ্ন, ভারত সরকারের অনুমতি ছাড়া একটি সংগঠন কীভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের আয়োজন করতে পারে। একই সঙ্গে তিস্তা ব্যারেজ ও চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডর প্রসঙ্গ তুলে বিষয়টি গভীরভাবে বিশ্লেষণের দাবি জানিয়েছেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ভারত সরকারের অনুমতি ছাড়া কোনো সংগঠন কীভাবে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের আয়োজন করতে পারে এ প্রশ্নের উত্তর প্রয়োজন। তাঁর দাবি, তিস্তা ব্যারেজ নিয়ে আলোচনা এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডর প্রসঙ্গের সঙ্গে এই বিষয়টির কোনো সম্পর্ক আছে কি না, তা গভীরভাবে বিশ্লেষণ করা দরকার।

তিনি বলেন, যখন তিস্তা ব্যারেজের কথা হচ্ছে, চীন-মায়ানমার-বাংলাদেশ করিডরের জন্য কি হাসিনা কার্ড খেলা হচ্ছে? এটা গভীরভাবে বিশ্লেষণ করতে হবে।

তাঁর অভিযোগ, এ ধরনের ঘটনা বাংলাদেশের সার্বভৌমত্ব ও দুই দেশের পারস্পরিক সম্মানের প্রশ্ন তুলছে। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের সময়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ভারতে সংবাদ সম্মেলন করার সুযোগ দেওয়া হয়নি।

আমাদের সার্বভৌমত্বকে অপমান করা হচ্ছে। এটা দুই দেশের মিউচুয়াল রেসপেক্টের নজির কীভাবে হতে পারে? হাসিনার সময় খালেদা জিয়াকে ভারতে সংবাদ সম্মেলন করতে দেওয়া হয়নি। বাইরে বিএনপির বন্ধু আছে, প্রভু নাই।

ফ্যাসিবাদী শাসনামলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছিল বলেও মন্তব্য করেন রিজভী। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় তারেক রহমান প্রতিক্ষণে নির্দেশনা দিয়েছেন বলে দাবি করেন তিনি।

ফ্যাসিবাদের সময় দেশের সমস্ত প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে। জুলাই অভ্যুত্থানের সময় প্রতিক্ষণে নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। ভয়ংকর আগ্রাসী হতে পারে একজন ফ্যাসিস্ট তার উদাহরণ শেখ হাসিনা।

এদিকে জামায়াত নেতার বাড়িতে আয়োজিত মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনী নিয়েও মন্তব্য করেন রিজভী। সেখানে বিভিন্ন ব্যক্তির ছবি থাকলেও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি না থাকার বিষয়টি তুলে ধরে প্রশ্ন তোলেন তিনি।

শেখ হাসিনার সংবাদ সম্মেলন আয়োজন, তিস্তা ইস্যু এবং আঞ্চলিক করিডর নিয়ে রাজনৈতিক মহলে যে আলোচনা তৈরি হয়েছে, তা আরও গভীরভাবে বিশ্লেষণের দাবি জানিয়েছেন বিএনপির এই নেতা।

Tags: ফ্যাসিবাদীবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবশেখ হাসিনা
Previous Post

বাংলাদেশের বিপক্ষে মালয়েশিয়ার জার্সিতে অভিষেক সাকিবের

Next Post

আগস্টেই টানা ৪ দিনের ছুটির সুযোগ, নিতে হবে এক দিনের ছুটি

Next Post
বাংলাদেশ সরকারী অফিসে কর্মরত কর্মীরা কম্পিউটার ব্যবহার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্টেই টানা ৪ দিনের ছুটির সুযোগ, নিতে হবে এক দিনের ছুটি

নদীতে ডুবে থাকা বৃদ্ধের ছবি, জলরাশি ও হাত উপরে উঠানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT