চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাকে লক্ষ্য করে সৌদি-পাকিস্তান-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:36 পূর্বাহ্ন 08, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সৌদি, পাকিস্তান, তুরস্কের প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। চুক্তির বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, এটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে করা হয়নি। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতায় আগ্রহী অন্যান্য ভ্রাতৃপ্রতিম দেশ চাইলে ভবিষ্যতে এ চুক্তিতে যোগ দিতে পারবে।

আজ (৮ আগস্ট) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে সংবাদ মাধ্যম ডন জানিয়েছে,পবিত্র মক্কায় অনুষ্ঠিত যৌথ প্রতিরক্ষা সম্মেলনে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান চুক্তিতে স্বাক্ষর করেন। এরদোয়ান বলেন, নতুন এই প্রতিরক্ষা সহযোগিতা তিন দেশের সামরিক সক্ষমতা জোরদারের পাশাপাশি প্রতিরক্ষা শিল্পে যৌথ প্রকল্প বাস্তবায়ন এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় ভূমিকা রাখবে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, চুক্তিটি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যকার গভীর ভ্রাতৃত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্কের প্রতিফলন। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একসঙ্গে কাজ করার রাজনৈতিক সদিচ্ছাও এতে প্রকাশ পেয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির মূল লক্ষ্য হলো তিন দেশের সম্মিলিত প্রতিরোধক্ষমতা বাড়ানো এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চুক্তিটিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে বলেছেন, এটি তিন দেশের জন্য ‘শান্তির ঢাল’ হিসেবে কাজ করবে। একই সঙ্গে বৃহত্তর মুসলিম বিশ্বে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় এটি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিন দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলাই চুক্তির অন্যতম প্রধান উদ্দেশ্য। তবে এতে সামরিক বা নিরাপত্তা সহযোগিতার বিস্তারিত কাঠামো প্রকাশ করা হয়নি।

তুরস্কের এক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তিটি সম্পূর্ণ আত্মরক্ষামূলক। এটি কোনো দেশের বিরুদ্ধে পরিচালিত নয় এবং বিদ্যমান দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় নিরাপত্তা চুক্তির বিকল্পও নয়।

Tags: তুরস্কপাকিস্তানসৌদি
Previous Post

বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে প্রাণ গেল ২ জনের

Next Post

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী ড্যাবের চিকিৎসকদের সঙ্গে পাখি উপহার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রিভা গঙ্গোপাধ্যায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রিভা গঙ্গোপাধ্যায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT