চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখের পুরস্কার, বিজয়ী হওয়ার অপেক্ষায় কৃষক হানিফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:33 পূর্বাহ্ন 08, আগস্ট 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশি কৃষক হানিফের ছবি, লটারির পুরস্কার বিজয়ের অপেক্ষায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কৃষক হানিফ মিয়া ২০ টাকা দিয়ে কিনেছিলেন লটারির দুটি টিকিট। এর মধ্যে একটি টিকিটের নম্বর মিলে গেছে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) জাতীয় লটারি-২০২৬-এর প্রথম পুরস্কারের সঙ্গে। পুরস্কারের অর্থমূল্য ৩০ লাখ টাকা।

তবে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাচাই শেষ না হওয়া পর্যন্ত হানিফকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হচ্ছে না।

হানিফ মিয়া ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় একটি ফার্মেসিতে কাজের পাশাপাশি হাঁসের খামার ও কৃষিকাজ করে সংসার চালান তিনি।

গত ১৯ জুলাই অনুষ্ঠিত হয় ‘বিপিকেএস জাতীয় লটারি-২০২৬’-এর ড্র। এতে প্রথম পুরস্কারের জন্য ‘গ-০১৬৪৩৬৪’ নম্বরের টিকিট নির্বাচিত হয়। হানিফের কাছে থাকা টিকিটের নম্বরও একই।

শুক্রবার বিকেলে নিজের বাড়িতে লটারির টিকিট দেখিয়ে হানিফ বলেন, মহেশপুর বাজারের একটি ফার্মেসিতে কাজ করার সময় লটারির টিকিট বিক্রির কথা জানতে পারেন। পরে ২০ টাকা করে দুটি টিকিট কেনেন। অনলাইনে লটারির ফলাফল দেখার সময় একটি টিকিটের নম্বর প্রথম পুরস্কারের নম্বরের সঙ্গে মিলে যায়।

এরপর মূল টিকিট নিয়ে বিপিকেএসের কার্যালয়ে গেলে কর্তৃপক্ষ সেটি প্রাথমিকভাবে পরীক্ষা করে।

হানিফ জানান, তাঁর বাবা দ্বিতীয় বিয়ে করে আলাদা সংসারে থাকেন। তিনি মা হামিদা বেগমকে নিয়ে নানার বাড়িতে থাকেন। তাঁর দুই বোন রয়েছে। সম্প্রতি ভগ্নিপতি তাঁর বাবার কাছ থেকে বসতভিটার জমি কিনে নেওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ওই হতাশার মধ্যেই ভাগ্য যাচাই করতে লটারির টিকিট কিনেছিলেন।

পুরস্কারের টাকা পেলে একটি ফার্মেসি প্রতিষ্ঠার পাশাপাশি হাঁসের খামার বড় করার পরিকল্পনা রয়েছে তাঁর।

হানিফের স্ত্রী নীলা আক্তার বলেন, ৪০ টাকা খরচ করে দুটি লটারির টিকিট কেনায় তিনি প্রথমে স্বামীকে বকাবকি করেছিলেন। তাঁর মতে, ওই টাকা দিয়ে সংসারের জন্য সবজি কিনলেও উপকার হতো।

নীলা বলেন, একদিন আসরের নামাজ পড়ে এসে হানিফ তাঁকে অনলাইনে লটারির ফলাফল মিলিয়ে দেখতে বলেন। যাচাই করে দেখা যায়, তাঁদের একটি টিকিটের নম্বর ৩০ লাখ টাকার প্রথম পুরস্কারের সঙ্গে মিলে গেছে। কয়েকবার দেখার পরও বিষয়টি বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। পুরস্কারের টাকা পেলে সংসারে স্বচ্ছলতা ফিরবে বলে আশা করছেন তিনি।

বিপিকেএসের জাতীয় লটারি প্রকল্পের পরিচালক হাজি মো. আলম কবির বলেন, প্রথম পুরস্কারের দাবিদার হিসেবে এখন পর্যন্ত হানিফ মিয়াই মূল টিকিট নিয়ে তাঁদের কার্যালয়ে যোগাযোগ করেছেন। প্রাথমিকভাবে টিকিটটি সঠিক মনে হলেও বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এটি যাচাই করবে।

তিনি বলেন, চলতি মাসের ২০ তারিখের পর যাচাই-বাছাই শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের শুরুতে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে।

Tags: ঈশ্বরগঞ্জময়মনসিংহলটারি
Previous Post

নির্ধারিত সময়েই আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ

Next Post

৪০৪ শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে গোপন তৎপরতার অভিযোগ: ২২ বিশ্ববিদ্যালয়ে তোলপাড়

Next Post
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

৪০৪ শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে গোপন তৎপরতার অভিযোগ: ২২ বিশ্ববিদ্যালয়ে তোলপাড়

বেঙ্গালুরুর হোটেলে পচা মাংস ও দুধের অভিযোগ, কিচেনের কর্মীরা পরীক্ষা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নামেই ফাইভ স্টার! বেঙ্গালুরুর হোটেলে মিলল পচা মাংস-দুধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT