চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই শুধু রাজনৈতিক দলগুলোর ছিল না, বিপ্লবে অংশ নেওয়া মানুষদেরও ছিল: নাহিদ ইসলাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:38 পূর্বাহ্ন 07, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
নাহিদ ইসলাম, বাংলার রাজনৈতিক ও মুক্তিযুদ্ধের ইতিহাসের একজন বিশিষ্ট ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই বিপ্লব কেবল রাজনৈতিক দল বা নেতাকর্মীদের ছিল না, বরং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণেই তা সফল হয়েছে। বিপ্লবে অবদান রাখা সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, তাদের সবাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে না পারায় তিনি দুঃখিত।

বৃহস্পতিবার ৬ আগস্ট দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

পোস্টের শুরুতে তিনি জুলাই বিপ্লবের শুভেচ্ছা জানিয়ে আন্দোলনে নিহতদের স্মরণ করেন। তিনি বলেন, শহীদদের রক্ত-ঘামের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল সবাই ভোগ করছেন বলে তিনি আশা করেন।

নাহিদ ইসলাম লেখেন, জুলাই আন্দোলনের সময় অসংখ্য মানুষ তার জন্য দোয়া করেছেন, মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, গান গেয়েছেন ও ছবি এঁকেছেন। এছাড়া আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়া রিকশাচালক, চিকিৎসা দেওয়া চিকিৎসক, পানির বোতল এগিয়ে দেওয়া ক্ষুদ্র ব্যবসায়ীসহ বহু অচেনা মানুষের অবদান তিনি গভীরভাবে স্মরণ করেন।

তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে থাকা তরুণ-তরুণী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষই আন্দোলনের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। কিন্তু আন্দোলনের পর তাদের বেশিরভাগই ঘরে ফিরে গেছেন এবং কোনো রাজনৈতিক দলে যোগ দেননি।

এনসিপি আহ্বায়ক দাবি করেন, জুলাই বিপ্লবকে এখন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ভাগাভাগি করা হচ্ছে। কার কত অবদান, তা নিয়ে আলোচনা হলেও প্রকৃতপক্ষে এই আন্দোলন ছিল সর্বস্তরের মানুষের।

তার ভাষ্য, ‘জুলাই ছিল এপলিটিক্যাল জনগোষ্ঠীর, আই হেট পলিটিক্স জনগোষ্ঠীর, সুইং ভোটারদের এবং সাধারণ মানুষের। তাদের অংশগ্রহণ ছাড়া জুলাই কখনো সফল হতো না।’

নাহিদ ইসলাম জানান, আন্দোলনে অংশ নেওয়া সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে গত দুই দিনে তিনি যতটা সম্ভব ব্যক্তিগতভাবে বার্তা পাঠানোর চেষ্টা করেছেন। তবে সবার কাছে পৌঁছানো সম্ভব হয়নি। কেউ স্প্যাম ফোল্ডারের কারণে বার্তা দেখেননি, আবার অনেকের বার্তা গ্রহণের সুযোগ বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি।

তিনি বলেন, তার ইচ্ছা ছিল দেশের ‘ষোল কোটি বিপ্লবী’র প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করে কৃতজ্ঞতা জানানো। কিন্তু মানবিক সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। এজন্য তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

পোস্টে তিনি মা, দাদি-নানি, বোন, শ্রমিক, প্রবাসী, আলেম, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, শিল্পী, সেনা সদস্য, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অবদানের কথা উল্লেখ করে বলেন, তারাই জুলাইয়ের প্রকৃত মালিক ও রচয়িতা।

সবশেষে নাহিদ ইসলাম স্বীকার করেন, জুলাই-পরবর্তী সময়ের বহু প্রত্যাশা এখনো পূরণ হয়নি এবং কাঙ্ক্ষিত পরিবর্তনও অনেক দূরে।

তিনি বলেন, নানা সীমাবদ্ধতা ও বহুমুখী বাধার কারণে সব লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি। তবে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি সবাইকে জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।

Tags: এনসিপিজাতীয় নাগরিক পার্টিনাহিদ ইসলামবিরোধীদলীয় চিফ হুইপ
Previous Post

ছয় বছরের নতুন চুক্তিতে রিয়ালেই থাকছেন ভিনিসিয়াস

Next Post

কিশোরগঞ্জে এক ফিশারি থেকে সাবেক পুলিশের মরদেহ উদ্ধার

Next Post
কিশোরগঞ্জে কিশোরগঞ্জ মডেল থানার প্রবেশদ্বার, পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে এক ফিশারি থেকে সাবেক পুলিশের মরদেহ উদ্ধার

বিক্ষোভকারীরা রাস্তায় জমায়েত, পুলিশ মোতায়েন, উত্তেজনা বিরাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কট্টরপন্থীদের বিরুদ্ধে সেনা প্রধানের কঠোর অবস্থানে পাকিস্তানে কী ঘটছে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT