চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমে নারী, এরপর পুলিশ ভ্যানে সাংবাদিককে মারধর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:02 পূর্বাহ্ন 07, আগস্ট 2026
in - সেমি লিড, অপরাধ
A A
বাংলাদেশি সাংবাদিকের উপর নারীর হামলা ও পুলিশি মারধর. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্লোবাল টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার বুলবুল হোসেন

রাজধানীর বিজয় সরণি এলাকায় এক পথচারী নারীকে পুলিশের মারধরের ঘটনা ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে গ্লোবাল টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার বুলবুল হোসেনকে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে রমনায় ডিএমপি সদর দপ্তরে গিয়ে তিনি অভিযোগপত্র জমা দেন।

অভিযোগে বুলবুল হোসেন জানান, গত ৪ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে বিজয় সরণি সিগন্যালে দায়িত্ব পালনকালে তিনি দেখতে পান কয়েকজন পুলিশ সদস্য এক নারীকে মারধর করছেন। সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ববোধ থেকে তিনি ঘটনাটির ভিডিও ধারণ শুরু করলে কয়েকজন পুলিশ সদস্য তার দিকে এগিয়ে এসে জোরপূর্বক তাকে একটি পুলিশ ভ্যানে তুলে নেন।

লিখিত অভিযোগে তিনি বলেন, ভ্যানে তোলার পর পুলিশ সদস্যরা বারবার জানতে চান কেন তিনি ভিডিও ধারণ করেছেন এবং ভিডিওটি মুছে ফেলতে চাপ দেন। তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে ভিডিও মুছে ফেলতে অস্বীকৃতি জানালে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেন।

বুলবুল হোসেনের ভাষ্য অনুযায়ী, পুলিশ সদস্যরা তার মাথায় আঘাত করেন, ভ্যানের মেঝেতে ফেলে বেধড়ক মারধর করেন এবং একপর্যায়ে বুট পরা পা দিয়ে তার বুকে চাপ দিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি পুলিশ ভ্যান থেকে বের হতে সক্ষম হন।

সাংবাদিককে মারধর করছে পুলিশ ভ্যানে, ঘটনাস্থল থেকে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ অভিযোগে আরও উল্লেখ করা হয়, পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তার মাথা, চোখ ও বুকে আঘাতের চিহ্ন শনাক্ত করেন এবং তাকে তিন দিনের পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন।

ডিএমপি কমিশনারের কাছে দেওয়া অভিযোগে বুলবুল হোসেন বলেন, একজন স্বাধীন গণমাধ্যমকর্মী হিসেবে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন আচরণ স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা এবং মানবাধিকার লঙ্ঘনের শামিল।

তিনি ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে অভিযুক্ত পুলিশ সদস্যদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে, এ ঘটনার বিষয়ে বৃহস্পতিবার রাত পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য জানা সম্ভব হয়নি।

Tags: ডিএমপিনির্যাতনের অভিযোগপুলিশ ভ্যানসাংবাদিক নির্যাতন
Previous Post

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাপায় ৬ শ্রমিক নিহত

Next Post

মাদকের টাকা ভাগাভাগির দ্বন্দ্বে যুবক নিহত

Next Post
নিহত যুবকের লাশ রাস্তার উপর, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা আশেপাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদকের টাকা ভাগাভাগির দ্বন্দ্বে যুবক নিহত

বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় ক্লাসরুমে ছাত্রছাত্রীদের পাঠদান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম শ্রেণিতে ফিরছে লটারি পদ্ধতি, অন্যান্য শ্রেণিতে থাকবে ভর্তি পরীক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT