চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাছ ধরা নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
6:34 অপরাহ্ন 06, আগস্ট 2026
in - সেমি লিড, অপরাধ, জনপদ, দিনাজপুর
A A
বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: চ্যানেল আই

দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছে। এ ঘটনায় বড় ভাইয়ের স্ত্রীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার  (৬ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ছোট ভাই রদশা দাস মারা যান।

এর আগে বুধবার (৫ আগস্ট) রাত ১১টায় চিরিরবন্দর উপজেলার  আব্দুলপুর ইউপির পশ্চিম সাইতারা দাসপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। রদশা দাস চিরিরবন্দর উপজেলার পশ্চিম সাইতারা দাসপাড়া এলাকার বাবুরাম দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে বড় ভূষণ দাসের স্ত্রী সাবিত্রী দাসের বিরুদ্ধে ছোট ভাইয়ের পুকুর থেকে মাছ ধরা সন্দেহকে কেন্দ্র করে দুই পরিবারের নারীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রাত প্রায় ১১টার দিকে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে রদশা দাস গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যায়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, ঘটনার পর বড় ভাই ভূষণ দাসের স্ত্রী সাবিত্রী দাসকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Tags: ছোট ভাই নিহতদিনাজপুরসংঘর্ষ
Previous Post

৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

Next Post

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ নেতাকর্মীরা: কাদের সিদ্দিকী

Next Post
নেতা কাদের সিদ্দিকী একান্ত সাক্ষাৎকারে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ নেতাকর্মীরা: কাদের সিদ্দিকী

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য পরীক্ষার্থীরা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১০ আগস্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT