চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন উৎসব-২০২৬ অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:17 অপরাহ্ন 06, আগস্ট 2026
in শিল্প সাহিত্য
A A
আবৃত্তি উৎসবে অংশগ্রহণকারী শিল্পীরা পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের উদ্যোগে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে দিনব্যাপী “বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন উৎসব-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

আবৃত্তিচর্চার প্রসার, নতুন প্রজন্মের মধ্যে কবিতা ও সংস্কৃতির বিকাশ এবং জুলাই’২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করাই ছিল এবারের উৎসবের মূল প্রতিপাদ্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। পরে নজরুল বর্ষ উপলক্ষে দুই শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় নজরুল আবৃত্তি প্রতিযোগিতা।

মধ্যাহ্নভোজের বিরতির পর বিকেল ৩টা ৪৫ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয় “স্মৃতির দর্পণে জুলাই গণঅভ্যুত্থান” শীর্ষক আলোচনা, “কবিকণ্ঠে জুলাইয়ের পঙক্তিমালা” কবিতা পাঠ এবং জুলাই’২৪-এর শহিদদের স্মরণে “বর্ষা বিপ্লবের কবিতা-২০২৬” শীর্ষক দলীয় ও একক আবৃত্তি।

আবৃত্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচজন বক্তা ও অতিথি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ
আমন্ত্রিত অতিথিবৃন্দ

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান স্বাগত বক্তব্য প্রদান করেন। ফেডারেশনের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি।

বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। আলোচনা শেষে অতিথিবৃন্দ নজরুল আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন।

“কবিকণ্ঠে জুলাইয়ের পঙক্তিমালা” পর্বে কবি জাহাঙ্গীর ফিরোজ, এবিএম সোহেল রশিদ, শান্তা মারিয়া, রকিব লিখন, সুমন সুবহান, সৈকত আমীন এবং ইমরান মাহফুজ জুলাই গণআন্দোলনের অভিজ্ঞতা ও চেতনা নিয়ে কবিতা পাঠ করেন।

নজরুল আবৃত্তি প্রতিযোগিতায় ক্ষুদে প্রতিযোগির সার্টিফিকেট গ্রহণ

উৎসবের বিশেষ আকর্ষণ “বর্ষা বিপ্লবের কবিতা-২০২৬”-এ দলীয় আবৃত্তি পরিবেশন করে আবৃত্তি বিশ্বজ্ঞানালয়, উদীচী শিল্পীগোষ্ঠী, চিলেকোঠায় চিরকুট এবং স্বরবৃত্ত।

এছাড়া দেশের খ্যাতিমান ও নবীন আবৃত্তিশিল্পীরা একক পরিবেশনায় জুলাই’২৪-এর আত্মত্যাগ, সংগ্রাম, স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং মানবিক মূল্যবোধকে কবিতার ভাষায় তুলে ধরেন।

উৎসবে দেশের বিভিন্ন জেলা থেকে আগত আবৃত্তিশিল্পী, কবি, সংস্কৃতিকর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক দর্শক-শ্রোতার অংশগ্রহণে জাতীয় নাট্যশালা মিলনায়তন মুখর হয়ে ওঠে।

আয়োজকরা জানান, আবৃত্তির নান্দনিক চর্চার পাশাপাশি ইতিহাস, মুক্তচিন্তা ও গণতান্ত্রিক মূল্যবোধকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন ভবিষ্যতেও এ ধরনের জাতীয় আয়োজন অব্যাহত রাখবে।

Tags: নজরুল বর্ষবাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের বিবৃতি
Previous Post

গালি খাওয়া তো আমার একটা নিয়তি: মোস্তফা সরয়ার ফারুকী

Next Post

৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

Next Post
বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় লোগো।. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরা নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT