চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাজ চলাচল সংস্থাগুলো হরমুজ প্রণালীতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:26 অপরাহ্ন 06, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বহু জাহাজ হরমুজ প্রণালীতে চলাচল করছে, সমুদ্রের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে টোল বা বাধ্যতামূলক ফি আরোপের বিরোধিতা করে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে বিশ্বের আটটি শীর্ষ জাহাজ চলাচল সংস্থা। তাদের সতর্কবার্তা, এ ধরনের পদক্ষেপ বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে এবং শেষ পর্যন্ত বিশ্বজুড়ে মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজের কাছে পাঠানো এক যৌথ চিঠিতে সংস্থাগুলো বলেছে, হরমুজ প্রণালী পারাপারে বাধ্যতামূলক মাশুল বা টোল আরোপ আন্তর্জাতিকভাবে স্বীকৃত নৌচলাচল নীতির পরিপন্থী। এতে বৈশ্বিক বাণিজ্যের ব্যয় বাড়বে এবং আন্তর্জাতিক সামুদ্রিক আইনের জন্য ক্ষতিকর নজির তৈরি হবে।

চিঠিতে আরও বলা হয়, স্থায়ীভাবে টোল আরোপ করা হলে জ্বালানির দাম, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়বে। এর প্রভাব বিশ্বজুড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা ও জীবিকায় পড়বে। পাশাপাশি আন্তর্জাতিক নৌচলাচলের স্বাধীনতা যেন রাজনৈতিক দরকষাকষির হাতিয়ার না হয়, সে আহ্বানও জানানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছে এশিয়ান শিপওনার্স অ্যাসোসিয়েশন, বাল্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল মেরিটাইম কাউন্সিল (বিমকো), ক্রুজ লাইনস ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন, ইউরোপিয়ান শিপওনার্স অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ড্রাই কার্গো শিপওনার্স, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইন্ডিপেনডেন্ট ট্যাংকার ওনার্স এবং ওয়ার্ল্ড শিপিং কাউন্সিল।

এর আগে আইএমও মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজও বলেছিলেন, আন্তর্জাতিক প্রণালীতে টোল আরোপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটি বৈশ্বিক নৌপরিবহনের জন্য অত্যন্ত ক্ষতিকর নজির সৃষ্টি করবে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে টোল কার্যকর হলে জ্বালানি, সার ও বিভিন্ন শিল্পপণ্যের দাম বাড়তে পারে। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার তথ্য অনুযায়ী, এ সময়ে ৬৪টি নিরাপত্তা ঘটনার খবর পাওয়া গেছে এবং অন্তত ১৭ জন নিহত হয়েছেন। জুলাইয়ের শেষ পর্যন্ত প্রণালী ও আশপাশের এলাকায় প্রায় ৬ হাজার নাবিক আটকা ছিলেন।

তবে সিঙ্গাপুরের এস রাজরত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ ফেলো ড্রিউ থম্পসনের মতে, আন্তর্জাতিক উদ্বেগ থাকা সত্ত্বেও ইরান, ওমান ও যুক্তরাষ্ট্রকে জড়িত সম্ভাব্য কোনো চুক্তিতে জাতিসংঘ বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রভাব বিস্তারের সক্ষমতা সীমিত।

Tags: আইএমওআন্তোনিও গুতেরেসইরান যুদ্ধ ২০২৬জাতিসংঘের মহাসচিবহরমুজ প্রণালী
Previous Post

হেরিটেজ স্থাপনা তালিকাভুক্তিতে সরকারের তিন প্রতিষ্ঠানের সমন্বয়ের অভাব

Next Post

‘লিবারেশন ডে শুল্ক’ থেকে ১০০ বিলিয়ন ডলার ফেরত দিল ট্রাম্প প্রশাসন

Next Post
একজন পুরুষ ব্যক্তি স্যুট পরা, আকাশের নিচে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘লিবারেশন ডে শুল্ক’ থেকে ১০০ বিলিয়ন ডলার ফেরত দিল ট্রাম্প প্রশাসন

চ্যানেল আইয়ের 'আজকের সংবাদপত্র' অনুষ্ঠানে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের 'আজকের সংবাদপত্র' অনুষ্ঠানের ২১ বছর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT