চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লিবারেশন ডে শুল্ক’ থেকে ১০০ বিলিয়ন ডলার ফেরত দিল ট্রাম্প প্রশাসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:32 অপরাহ্ন 06, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
একজন পুরুষ ব্যক্তি স্যুট পরা, আকাশের নিচে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘লিবারেশন ডে’ শুল্ক নীতির আওতায় আদায় করা অর্থের মধ্যে প্রায় ১০০ বিলিয়ন ডলার বিভিন্ন আমদানিকারক ও ব্যবসাপ্রতিষ্ঠানকে ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) জানিয়েছে, এই পর্যন্ত ওই শুল্ক থেকে সরকারের আদায়কৃত মোট অর্থের প্রায় ৬০ শতাংশ ফেরত দেওয়া হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের আদালতে জমা দেওয়া সিবিপির এক নথিতে বলা হয়েছে, অর্থ ফেরতের প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। বর্তমানে প্রায় ২৯ বিলিয়ন ডলারের ফেরত আবেদন বাণিজ্য কর্তৃপক্ষের পর্যালোচনায় রয়েছে। এছাড়া আমদানিকারকদের ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য অসম্পূর্ণ থাকায় আরও প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলার ফেরত দেওয়া সম্ভব হয়নি।

মার্কিন সুপ্রিম কোর্ট চলতি বছরের ফেব্রুয়ারিতে রায় দেয়, অর্থনৈতিক জরুরি ক্ষমতা ব্যবহার করে ব্যাপক আমদানি শুল্ক আরোপ আইনসম্মত ছিল না। ওই রায়ের পরই ক্ষতিগ্রস্ত আমদানিকারকদের অর্থ ফেরতের কার্যক্রম শুরু করে ট্রাম্প প্রশাসন। শুল্ক আরোপের সময় হোয়াইট হাউস ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ) এর আওতায় প্রেসিডেন্টের জরুরি বাণিজ্য নিয়ন্ত্রণের ক্ষমতার কথা উল্লেখ করেছিল।

তবে এই নীতিকে ঘিরে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা হয়। ব্যবসায়ীরা অভিযোগ করেন, অতিরিক্ত শুল্কের কারণে আমদানি ব্যয় বেড়ে যায় এবং শেষ পর্যন্ত সেই অতিরিক্ত খরচ ভোক্তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়। শুল্ক মূলত বিদেশি পণ্যের ওপর আরোপিত কর হলেও এটি বিদেশি সরকার নয়, বরং আমদানিকারক বা দেশীয় ব্যবসাপ্রতিষ্ঠান পরিশোধ করে। ফলে শুল্ক বাড়লে ব্যবসার পরিচালন ব্যয়ও বৃদ্ধি পায় এবং অনেক ক্ষেত্রে পণ্যের মূল্য বাড়ানোর মাধ্যমে সেই ব্যয় ভোক্তাদের কাছ থেকে আদায় করা হয়।

সুপ্রিম কোর্টের রায়ের পর কয়েকটি বড় মার্কিন প্রতিষ্ঠান ইতোমধ্যে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ফেরত পেয়েছে। এর মধ্যে অ্যামাজন দ্বিতীয় প্রান্তিকে প্রায় ৬০০ মিলিয়ন ডলার ফেরত পেয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা ব্রায়ান ওলসাভস্কি। তিনি বলেন, ফেরত পাওয়া অর্থের একটি অংশ গ্রাহকদের সুবিধায় ব্যয় করা হবে এবং বাকি অর্থ পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবহার করা হবে।

Tags: ডোনাল্ড ট্রাম্পশুল্ক
Previous Post

জাহাজ চলাচল সংস্থাগুলো হরমুজ প্রণালীতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইল

Next Post

চ্যানেল আইয়ের ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানের ২১ বছর

Next Post
চ্যানেল আইয়ের 'আজকের সংবাদপত্র' অনুষ্ঠানে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের 'আজকের সংবাদপত্র' অনুষ্ঠানের ২১ বছর

বিশেষ ধরনের সোনার গহনা, বাংলার ঐতিহ্যবাহী ডিজাইন, শোভা পাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৯ হাজার ৮৫৬ টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT