চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:58 পূর্বাহ্ন 06, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বৃহৎ জাহাজ ও ছোট নৌকা সমুদ্রের মধ্যে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে নৌচলাচলের একটি পথ নির্ধারণে ওমানের সঙ্গে তাদের একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, প্রণালীর ‘ভৌগোলিক স্থানাঙ্ক’ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা হয়েছে। তবে তিনি স্পষ্ট করে জানান, এই চুক্তি হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচলের নিশ্চয়তা দেবে না। তার দাবি, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকায় নিরাপত্তা ঝুঁকি এখনও রয়ে গেছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ওমান আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে ইরান কার্যত হরমুজ প্রণালীতে নৌচলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই প্রণালী দিয়ে পরিবাহিত হওয়ায় এর প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারে পড়েছে। গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, হরমুজ প্রণালী ‘খুব শিগগির’ খুলে না দিলে ইরানকে ‘কঠোর মূল্য’ দিতে হবে। একই সময়ে মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, প্রণালী পুনরায় চালুর বিষয়ে আলোচনা এগোচ্ছে। যদিও ইরান বরাবরই যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের আলোচনার কথা অস্বীকার করেছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি জানান, নতুন নৌপথটি অস্থায়ী হবে এবং দুই থেকে চার মাস পর্যন্ত চালু থাকতে পারে। তবে এ বিষয়ে তিনি আর বিস্তারিত জানাননি।

এদিকে হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তার মধ্যেই বৃহস্পতিবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় শূন্য দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ২৪ ডলারে নেমে আসে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রণালী ব্যবহারকারী জাহাজের পণ্যমূল্যের ওপর ৫ থেকে ৭ শতাংশ শুল্ক আরোপ করতে চায় ইরান। অন্যদিকে ওমান প্রায় ৩ শতাংশ শুল্কের প্রস্তাব দিয়েছে এবং যুক্তরাষ্ট্র কোনো ধরনের শুল্ক আরোপের বিরোধিতা করছে।

Tags: ইরান যুদ্ধ ২০২৬ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্টমুখপাত্রহরমুজ প্রণালী
Previous Post

বিশ্বের শীর্ষ ১১ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ

Next Post

সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

Next Post
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার, পোর্ট্রেট ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

বাংলাদেশি টাকা ব্যাংকনোটের ছবি, বিভিন্ন denomination দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ এশিয়ার অন্যতম স্থিতিশীল মুদ্রা ‘টাকা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT