চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অনেক হতাহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 05, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

টানা প্রবল বর্ষণে শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক মানুষ। দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির মধ্যাঞ্চলের পার্বত্য চা-বাগান অঞ্চল এবং নুয়ারা এলিয়া ও বাদুল্লা জেলার ঝুঁকিপূর্ণ এলাকাগুলো।

সংবাদমাধ্যম আল জাজিরা এবং বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র প্রদীপ কোডিপ্পিলি জানান, ভূমিধসে দুটি বাড়ি মাটিচাপা পড়ে পাঁচজন নিহত হন। এছাড়া আকস্মিক বন্যায় আরও দুইজনের মৃত্যু হয়েছে।

তিনি জানান, প্রবল বৃষ্টি ও বন্যায় অন্তত ১২৯টি থেকে প্রায় ৩০০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগের কারণে সাড়ে তিন হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নৌবাহিনী ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। দুর্গত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারের পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও জরুরি সহায়তা পৌঁছে দিতে কাজ করছে উদ্ধারকারী দল।

এদিকে, দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে মধ্যাঞ্চলের পার্বত্য এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নতুন করে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত নভেম্বরে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটি এখনও পুনরুদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই নতুন এই বন্যা ও ভূমিধস পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

Tags: বন্যা
Previous Post

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু: গৃহায়ন প্রতিমন্ত্রী

Next Post

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

Next Post
সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

লোহিত সাগরে ভারতীয় পণ্যবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লোহিত সাগরে হামলায় ডুবে গেল ভারতীয় পণ্যবাহী জাহাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT