চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সালিশে ৫ লাখ টাকা জরিমানা

জাহিদ হাসান by জাহিদ হাসান
9:38 অপরাহ্ন 04, আগস্ট 2026
in - সেমি লিড, জনপদ, নেত্রকোনা
A A
Man with sunglasses sitting outdoors in a natural setting. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

নেত্রকোনার সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে। অভিযোগ, এ ঘটনায় থানায় মামলা না করে স্থানীয়ভাবে সালিশ বসিয়ে তাকে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অভিযুক্ত রিপন মিয়া দক্ষিণ বিশিউড়া গ্রামের বাসিন্দা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিত।

অভিযোগ অনুযায়ী, সপ্তম শ্রেণিতে পড়া ১৪ বছর বয়সী এক কিশোরীকে গত বৃহস্পতিবার রাতে বাড়ির পেছনে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। ভুক্তভোগীর পরিবারের দাবি, এর আগে অভিযুক্ত ওই কিশোরীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। ঘটনার সময় স্থানীয় দুজন বিষয়টি দেখতে পান। পরে তাদের অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনার পর রোববার (২ আগস্ট) রাতে দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের নন্দুরা বাজারে স্থানীয় একটি রাজনৈতিক দলের কার্যালয়ে সালিশ অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, সেখানে রিপন মিয়াকে ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাকে গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সালিশের একটি ভিডিওতে অভিযুক্তকে বলতে শোনা যায়, ‘আমার দোষ থাকলেও আছে, না থাকলেও আছে। আমি সবার সিদ্ধান্ত মেনে নেব।’ভিডিওতে তাকে উপস্থিত ব্যক্তিদের কাছে ক্ষমা চাইতেও দেখা যায়। তবে এই বক্তব্য আদালতে স্বীকারোক্তি হিসেবে গণ্য নয়। এ ঘটনায় স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ধর্ষণের মতো গুরুতর অভিযোগ গ্রাম্য সালিশে নিষ্পত্তি করা উচিত হয়নি। তাদের মতে, এমন অভিযোগের আইনগত তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন।

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক মো. সোহাগ মিয়া প্রীতম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ধর্ষণ বা এ ধরনের অভিযোগ ফৌজদারি অপরাধের আওতাভুক্ত। তাই এ ধরনের অভিযোগ রাজনৈতিক কার্যালয়ে সালিশের মাধ্যমে নিষ্পত্তি না করে আইনগত প্রক্রিয়ায় পুলিশের কাছে দেওয়া উচিত। অন্যদিকে সালিশে উপস্থিত স্থানীয় এক বিএনপি নেতা দাবি করেন, ঘটনাটি জোরপূর্বক ধর্ষণ নয় বলে তারা জেনেছেন এবং ভুক্তভোগীর পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে। অভিযুক্ত রিপন মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি জানার পর পুলিশ এলাকায় গেছে এবং তথ্য সংগ্রহ করছে। অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tags: অভিযোগকনটেন্ট ক্রিয়েটরধর্ষণরিপনসামাজিক যোগাযোগমাধ্যম
Previous Post

‘৯ বার তদন্তের পরও কেন ছাড়পত্র?’ পরিবেশ মন্ত্রণালয়ের কাছে শাহনাজ মুন্নীর প্রশ্ন

Next Post

রাজধানীর ৪ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২৫

Next Post
রাজধানীর ৪ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২৫. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর ৪ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২৫

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তা ও অন্যান্য অতিথির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই আন্দোলন জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT