চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব গুঞ্জনের অবসান ঘটালেন সালমান!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:35 অপরাহ্ন 03, আগস্ট 2026
in বিনোদন
A A
সালমান খানকে দেখা যাচ্ছে, তিনি একটি অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

হঠাৎ শারীরিক পরিবর্তনে সম্প্রতি বেশ আলোচনায় আছেন বলিউড ভাইজান সালমান খান। তার এই পরিবর্তনে অনেকে বলছেন সে অসুস্থ। একটি ভাইরাল ভিডিওতে তাকে আগের তুলনায় অনেকটাই রোগা ও ক্লান্ত দেখানোর পর অনেকেই ধারণা করেছিলেন, হয়তো অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা।

তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজেই জানালেন, তার শরীর খারাপ নয়; বরং পরিকল্পিতভাবেই ওজন কমিয়েছেন তিনি।

সম্প্রতি ভাই সোহেল খানের সঙ্গে এক আলাপচারিতায় নিজের ফিটনেস নিয়ে সরব হন সালমান। এ সময় সোহেল জানান, তিনি ১২ কেজি ওজন কমিয়েছেন। জবাবে সালমান বলেন, ‘আমি ১৬ কেজি ওজন কমিয়েছি।’

অভিনেতা জানান, এটি কোনো অসুস্থতার ফল নয়। দীর্ঘদিন ধরেই নিয়মিত শরীরচর্চা ও কঠোর ডায়েট অনুসরণ করছেন তিনি। সামনে একাধিক সিনেমার কাজ থাকায় নিজেকে আরও ফিট করে তুলতেই এই ওজন কমানো। এমনকি এখনো আরও কিছুটা ওজন কমানোর পরিকল্পনা রয়েছে তার।

কয়েকদিন আগে মুম্বাইয়ের ‘স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি’র একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সালমান খান। সেখানে সংস্থার নতুন ‘ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার’র উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠান শেষে তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা আলোচনা।

ভিডিওতে সালমানকে কিছুটা ক্লান্ত এবং আগের তুলনায় অনেকটা রোগা দেখায়। এরপরই অনুরাগীদের একাংশ তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কেউ কেউ সামাজিক মাধ্যমে অভিনেতার সুস্থতা কামনা করে লেখেন, নব্বইয়ের দশকের সেই সুদর্শন নায়ককে এমন অবস্থায় দেখে তারা চিন্তিত।

তবে ভক্তদের সেই উদ্বেগ দূর করতেই প্রথমে সামাজিক মাধ্যমে নিজের কয়েকটি নতুন ছবি প্রকাশ করেন সালমান। পরে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তার ওজন কমার পেছনে কোনো অসুস্থতা নয়, বরং রয়েছে কঠোর অনুশীলন ও নতুন কাজের প্রস্তুতি।

Tags: অসুস্থবলিউড ভাইজানসালমান খান
Previous Post

হামে আরও ৩ শিশুর মৃত্যু

Next Post

শেখ হাসিনার ‘ভার্চুয়াল সভা’ নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ

Next Post
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার ‘ভার্চুয়াল সভা’ নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর আহমেদ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT